আমি একটু ক্ষেত টাইপ এর?

লাইফ এ ফাস্ট টাইম ৩ বছর এর জন্য পরিবার ছেড়ে হোস্টেল এ থাকতে হবে। আমি আজ গেছিলাম আমার ইন্সটিটিউট এ সেখানে সব কিছুই দেখলাম। কিন্ত সমস্যা হল আমি একটু  ক্ষেত টাইপ এর মানে ডিজিটাল পনা একটু ও পছন্দ করি না। কিন্ত আমার যারা ক্লাস বা রুম মেট তাঁরা সবাই ই ডিজিটাল+এবং প্রথম দিন ই আমাকে দেখে হাসা হাসি শুরু করে দিয়েছে। এতে আমার একটু ও রাগ হচ্ছে না। কারণ কে ভাল কে খারাপ সেটা রেজাল্ট বলে দিবে। তবে আমার ভয় লাগছে নিজেকে মানিয়ে  নেওয়ার ব্যাপারে। কিভেব যে নিজেকে মানিয়ে নিব সেটাই বুঝে উঠতে পারছি না।

2797 views

2 Answers

আপনি যেহেতু প্রথমবার পরিবারের সদস্যদের ছাড়া থাকছেন, খারাপ লাগাটাই স্বাভাবিক। ধীরে ধীরে এটা ঠিক হবে যদি আপনি মেসের সবার সাথে এবং অন্যান্য নূতন মানুষ গুলোকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন। তারমানে কিন্তু এই নয় যে আপনাকে ডিজিটাল পনা করতে হবে আর সবার মতো। তবে এটাও ঠিক, টেকনোলজির ব‍্যবহার জানা ও কিন্তু এক ধরনের দক্ষতা। কম্পিউটার ও ইন্টারনেট এ কাজের দক্ষতা অর্জন কিন্তু আপনার ভালো রেজাল্টের পাশাপাশি বিশেষ যোগ‍্যতা হিসেবে বিবেচিত হবে। তাই আপনি যেখানে এখন আছেন, নিজের স্বকীয়তা বজায় রেখে মানিয়ে চলতে থাকুন, ভালো কিছু দেখলে গ্রহণ করার মানসিকতা রাখুন এবং সব সময় খারাপ কিছু থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখুন। আপনার সুন্দর জীবন কামনা করছি।

2797 views Answered

সর্বদা স্মরণ রাখবেন ডিজিটাল হলেও যে কর্ম জীবনে সফল হওয়া যায় সেটা না।আপনার যোগ্যতা আপনার কাজে প্রকাশ পাবে। ভালো কাজ করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। এটাও ঠিক রাগ জিনিস ভালো না তাই সবার সাথে স্বাভাবিক ব্যাবহার করাই আপনার ভালো হবে। আমি বলতে চাচ্ছি রাগ করে প্রতিযোগীতা না করাই ভালো। জীবনে আমরা অনেক সমস্যায় পড়ে থাকি আপনার ক্ষেত্রে তাদের সহযোগীতা লাগতে পারে। আপনি তাদের সাথে স্বাভাবিক আচরণ করুন। কথা বার্তা ঠিক রাখুন,সমস্যা হলে সমাধান নেবার চেষ্টা করুন। তাদের সাথে বন্ধুত্ব হয়ে গেলেই ভালো লাগবে এবং মানিয়ে নিতে পাড়বেন নিজেকে।

2797 views Answered

Related Questions

Next steps