নিজেকে মানিয়ে নেওয়া+ লেখা পড়াতে সব থেকে ভাল করতে আপনার পরামর্শ কি হতে পারে....!?

নতুন একটি স্থান এ থাকতে হবে আপনাকে। নতুন ক্লাস,নতুন ইন্সটিটিউট,নতুন স্যার,নতুন বই,আর হোস্টেল তো জীবন এ প্রথম বার আপনি। সে ক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে মানিয়ে নিবেন...!?? আমরা সবাই জানি যে হোস্টেল এ সব রকম এর ছেলে/ মেয়ে থাকে,কিন্ত ভাগ্যক্রমে আপনার রুম মেট গুলা লেখা পড়া করে না, সব সময় ফোন নিয়ে ব্যাস্ত,,,আপনি পড়ছেন সে আপনার পাশে বসে ফোনে কথা বলছে । ওই সময় আপনি নিজেকে তাঁদের সাথে কিভাবে মানিয়ে নিবেন...!?? বা আপনি নিজের সর্বশ দিয়ে ভাল রেজাল্ট কি করে করবেন....!?? ( আপনার সব বই ই ইংরেজি ভার্শন এ হবে)
2821 views

1 Answers

আসলেই নতুন কোনো স্থানে নিজেকে মানিয়ে নেওয়া একটু কষ্টকর।এই অভিজ্ঞতা আমার আছে।আপনাকে প্রথম দিকে একটু একা একা থাকতে হবে।এই একা থাকার সময়টিকে একটু কাজে লাগাবেন।অর্থাৎ একা একা একটু খারাপ লাগলে নিজেকে একটু পড়াতে বসাবেন। আর যদি খুবই খারাপ লাগে তাহলে পড়তে বসার দরকার নেই।আপনার যা করলে ভালো লাগবে সেই কাজটিই করবেন।। আপনার রুম-মেটরা যেহেতু এইরকম সেহেতু তাদের সঙ্গ না দেওয়াই ভালো।কিন্তু তাদের সাথে একটু হালকা-পাতলা সম্পর্ক রাখার চেষ্টা করবেন যাতে বিপদে আপনি তাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।। সবার আগে আপনার ক্লাস-মেটদের ভালো ভাবে চিনে নিন।ভালো ক্লাসমেটদের সাথে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন।। সবথেকে ভালো হয় যদি আপনি একটু দৈনিক কাজকর্মের রুটিন তৈরি করেন।রুটিন মাফিক কাজ কর্ম করলে কোনো সমস্যা হবে না। আর কমবেশি সবার সাথেই মেশার চেষ্টা করবেন।

2821 views Answered

Related Questions

Next steps