2 Answers

হ্যাঁ, দোয়া পড়তে হয়। দোয়া পড়া সুন্নাত। নেজামুল ফাত‌ওয়া,২/৩৭১ কিতাবুল মাসায়েল ২/৭৯

2801 views

জানাযার নামাজ ইমামের পেছনে বা ইমাম হয়ে পড়তে হলে তাকবীর এর পর যে দুয়া পড়তে হবে তা সম্পুর্ন দেওয়া হলোঃ জনাব! তাকবীরে তাহরিমা অর্থাৎ, আল্লাহু আকবার বলার পর হাত তুলে তারপর হাত বেধে সানা পড়তে হবে। আরবিতে সানা: ﺳُﺒْﺤَﺎ ﻧَﻚَ ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﻭَﺑِﺤَﻤْﺪِﻙَ ﻭَﺗَﺒَﺎﺭَﻙَ ﺍﺳْﻤُﻚَ ﻭَﺗَﻌَﺎ ﻟَﻰ ﺟَﺪُّﻙَ ﻭَﺟَﻞَّ ﺛَﻨَﺎﺀُﻙَ ﻭَﻻَ ﺍِﻟَﻪَ ﻏَﻴْﺮُﻙَ বাংলা উচ্চারন: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারা কাসমুকা ওয়া তায়ালা জাদ্দুকা, ওয়া জাল্লা ছানাউকা ওয়া লা ইলাহা গাইরুকা। সানা পড়ার পরে তাকবীর বলে দরুদ শরীফ পড়তে হবে যেটা সাধারন নামাজে তাশাহুদের পর পড়া হয়। দরুদ শরীফ: ﻟﻠَّﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠَﻰ ﻣُﺤَﻤَّﺪٍ ﻭَﻋَﻠَﻰ ﺍَﻝِ ﻣُﺤَﻤَّﺪٍ ﻛَﻤَﺎ ﺻَﻠَّﻴْﺖَ ﻋَﻠَﻰ ﺍِﺑْﺮَﺍ ﻫِﻴْﻢَ ﻭَﻋَﻠَﻰ ﺍَﻝِ ﺍِﺑْﺮَ ﺍﻫِﻴْﻢَ ﺍِﻧَّﻚَ ﺣَﻤِﻴْﺪٌ ﻣَّﺠِﻴْﺪٌ - ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺑَﺎﺭِﻙْ ﻋَﻠَﻰ ﻣُﺤَﻤَّﺪٍ ﻭَﻋَﻠَﻰ ﺍَﻝِ ﻣُﺤَﻤَّﺪٍ ﻛَﻤَﺎ ﺑَﺎﺭَﻛْﺖَ ﻋَﻠَﻰ ﺍِﺑْﺮَﺍ ﻫِﻴْﻢَ ﻭَﻋَﻠَﻰ ﺍَﻝِ ﺍِﺑْﺮَﺍ ﻫِﻴْﻢَ ﺍِﻧَّﻚَ ﺣَﻤِﻴْﺪٌﻣَّﺠِﻴْﺪٌ উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লিআলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম্মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামীদুম্মাজীদ। দরুদ শরীফ পড়ার পর তৃতীয় তাকবীর আদায় করে জানাজার দোয়া পড়তে হয়। জানাজার দোয়া: ﻟَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْﻟﺤَﻴِّﻨَﺎﻭَﻣَﻴِّﺘِﻨَﺎ ﻭَﺷَﺎﻫِﺪِﻧَﺎ ﻭَﻏَﺎﺋِﺒِﻨَﺎ ﻭَﺻَﻐِﻴْﺮِﻧَﺎ ﻭَﻛَﺒِﻴْﺮِﻧَﺎ ﻭَﺫَﻛَﺮِﻧَﺎ ﻭَﺍُﻧْﺜَﺎ ﻧَﺎ ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﻣَﻦْ ﺍَﺣْﻴَﻴْﺘَﻪُ ﻣِﻨَّﺎ ﻓَﺎَﺣْﻴِﻪِ ﻋَﻠَﻰ ﺍﻻِﺳْﻼَﻡِ ﻭَﻣَﻦْ ﺗَﻮَﻓَّﻴْﺘَﻪُ ﻣِﻨَّﺎ ﻓَﺘَﻮَﻓَّﻪُ ﻋَﻠَﻯﺎﻻْﻳﻤَﺎﻥِ ﺑِﺮَﺣْﻤَﺘِﻚَ ﻳَﺎَﺍﺭْ ﺣَﻤَﺎﻟﺮَّﺣِﻤِﻴْﻦَ উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি হাইয়্যেনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িইবিনা ও ছাগীরিনা ও কাবীরিনা ও যাকারিনা ও উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলামী ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ঈমান বেরাহমাতিকা ইয়া আর হামার রাহীমিন। তবে নাবালক ছেলের ক্ষেত্রে জানাজার দোয়া পড়তে হবে, ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺍﺟْﻌَﻠْﻪُ ﻟَﻨَﺎ ﻓَﺮْﻃًﺎﻭْ ﺍَﺟْﻌَﻠْﻪُ ﻟَﻨَﺎ ﺍَﺟْﺮً ﺍﻭَﺫُﺧْﺮًﺍ ﻭَﺍﺟْﻌَﻠْﻪُ ﻟَﻨَﺎ ﺷَﺎ ﻓِﻌًﺔ ﻭَﻣُﺸَﻔَّﻌًﺎ উচ্চারন: আল্লাহুম্মাজ আল হুলানা ফারতাও ওয়াজ আল হুলানা আজরাও ওয়া যুখরাঁও ওয়াজ আলহুলানা শাফিয়াও ওয়া মুশাফ্ফায়ান। নাবালক ছেলের ক্ষেত্রে জানাজার দোয়া পড়তে হবে। ﻟﻠَّﻬُﻢَّ ﺍﺟْﻌَﻠْﻪَ ﻟَﻨَﺎ ﻓَﺮْﻃًﺎ ﻭَﺍﺟْﻌَﻠْﻪَ ﻟَﻨَﺎ ﺍَﺟْﺮً ﺍﻭَﺫُﺧْﺮًﺍ ﻭَﺍﺟْﻌَﻠْﻪَ ﻟَﻨَﺎ ﺷَﺎ ﻓِﻊً ﻭَﻣُﺸَﻔَّﻌًﺎ উচ্চারন: আল্লাহুম্মাজ আলহা লানা ফারতাও ওয়াজ আলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজ আলহা লানা শাফিয়াও ওয়া মুশাফ ফায়ান। এরপর চতুর্থ তাকবীর দিয়ে একটু নীরব থেকে ডানে এবং বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।

2801 views

Related Questions