1 Answers
প্যারেড ইংরেজি শব্দ। প্যারেড (Parade) শব্দের বাংলা অর্থ কুচকাওয়াজ। সৈনিকদের দলবদ্ধ ব্যায়াম ও রণকৌশলাদি অনুশীলনকে কুচকাওয়াজ বলে। যা করলে মানব ও মানবসমাজের কোনো ক্ষতি হয় না বা উপকার হয়, তা করা ইসলামে জায়েজ। আর যা করলে মানব ও মানবসমাজের কোনো উপকার হয় না বা ক্ষতি হয়, তা করা ইসলামে নিষেধ। কুচকাওয়াজ সৈনিকদের মনোবলকে শক্তিশালী করে তুলে। এর মাধ্যমে তারা শিখে দলবদ্ধতা বা একতা, শিখে রণকৌশলাদি বা অন্যায়ের বিরূদ্ধে যুদ্ধের নিয়ম ও কৌশল, শিখে কিভাবে দলবদ্ধ ব্যায়ামের মাধ্যমে শরীরকে অন্যায়ের বিরূদ্ধে লড়াইয়ের জন্য কর্মক্ষম, শক্তিশালী, প্রাণবন্ত ও উজ্জীবত করে রাখতে হয়। তাই প্যারেড করতে ইসলামে কোনো নিষেধ নেই। তবে প্যারেডের মাধ্যমে কোনো ব্যক্তিকে সালামের বদলে স্যালুট প্রদর্শন করা বা হুইসেল (বাঁশি) বা বাদ্যযন্ত্র বাজানো ইসলামে জায়েজ নেই। কেননা, ইসলাম সালামের পরিবর্তে স্যালুট আর শয়তানের পদাঙ্ক অনুসরণ তথা বাঁশি বা বাদ্যযন্ত্র বাজানো সমর্থন করে না। বাঁশি বা বাদ্যযন্ত্র বাজানো যেকোনো পরিবেশকে অশান্ত করে তুলে। ইসলাম শান্তিপ্রিয় শান্ত নীতিতে বিশ্বাসী। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy