কাতার Cleanar ভিসা সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করুন?
পরিষ্কার করার কাজ,ভিসার মেয়াদ ২বছর,,থাকার খরচ কোমপানী,, খানা খরচ নিজের,,বেতন কাতার ঃ১১০০,ভিসার দাম;২৮০০০০,বিমান টিকেট নিজের,,ভিসাটি কেমন হবে জানাবেন।
2785 views
1 Answers
ভাল হবে না,কারন বেতন কম এবং কোম্পানির নিয়ম শুনে ভাল লাগলো না। নিজের খেতে হবে কেন ১১০০ রিয়ালের মধ্যে?
আপনি একটু হিসাব করেন, যাবেন ২ লাখ ৮০ হাজারে আবার বিমান টিকিট ৩০ হাজার তাহলে সর্বোমোট ৩ লাখের উপর।এখন বেতনের হিসাবে আসেন, বেতন পাবেন ১১০০ রিয়াল, প্রতি মাসের খানার জন্য লাগবে ২৫০-৩০০ রিয়াল এম্বি খরচসহ হাত খরচ ১৫০ রিয়াল তাহলে ২৫০ খানা+১৫০ খরচ=৪০০ বাদ হবে বেতন থেকে । ১১০০ -৪০০ বাদ দিলে ৭০০ রিয়াল থাকবে যা বাংলাদেশের ১৪ হাজারে উপরে হবে। এখন চিন্তা করেন আপনার বাড়ির সকল খরচ যদি না পাঠান তবে ২০-২১ মাস লাগবে ভিসার টাকা পরিশোধ করতে। আপনাকে সব বলে দিলাম এখন যদি এরকম বেতন যেতে চান যেতে পারেন এটা আপনার নিজস্ব মতামত।আমার মতে আপনি যদি বাংলাদেশেই ১০-১২ হাজার ইনকাম করতে পারেন তাহলে না যাওয়া ভাল হবে।
2785 views
Answered