নামায পড়তে কষ্ট হচ্ছে?

আমার টনসিল এর সমস্যাটা বেশি হয়েছে যে কারণে গলাতে সব সময় গরম কাপড় জড়িয়ে রাখতে হচ্ছে। কাপড় জড়িয়ে রাখার ফলে সিজদা ও সালাম ফেরাতে কষ্ট হচ্ছে। বিকল্প কোন ব্যাবস্থা আছে যার মাধ্যমে সুন্দর ভাবে সিজদা দিতে পারি ও সালাম ফেরাতে পারি....!??? একটু দ্রুত জানাবেন।
2703 views

2 Answers

নামাজে দাড়ানো রুকু সিজদাহ করা ফরজ।সালাম ফিরানো সুন্নত।কিন্তু যদি কারো কোন সমস্যার কারনে এগুলো করতে অপারগ হয় তবে তার সাধ্যমত সে চেষ্টা করবে।এতে সম্পূর্ণ না করতে পারলেও নামাজ হয়ে যাবে।তবুও নামাজ বাদ দেয়া যাবে না।বাদ বাকি আল্লাহ সবার মনের অবস্থা ভাল জানেন।

2703 views Answered

সেজদা করতে অক্ষম ব্যক্তির জন্য নামাজ বসে পড়তে হয়।এবং রুকু সেজদা ইশারায় করতে হয়।তবে রুকুর জন্য ইশারায় যে পরিমাণ ঝুঁকবে সেজদার জন্য তুলনামূলক একটু বেশি ঝুঁকবে। কিন্তু কোন কিছুর উপরে সেজদা করবেনা।আসসিলসিলাতুস সহিহা গ্রন্থে এবিষয়ে একটি হাদিস আছে; হাদিসটি নিম্নরূপ; আব্দুল্লাহ ইবনে উমর রাঃ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অসুস্থ ব্যক্তিকে নির্দেশ দিয়ে বলেন,যদি পারো তাহলে জমিনের উপর সেজদা করো,আর অক্ষম হলে ইশারায় নামাজ পড়ো! আর রুকুর তুলনায় সেজদায় বেশি ঝুঁকো।(হাদিস নং৩২৩) আরো দেখা যেতে পারে,সুনানুল কুবরা ২য় খন্ড হাদিস নং ৩৪৮৮ মুআত্বা মালেক ২য় খন্ড হাদিস নং২৮৯ কিতাবুল মাসায়েল ১ম খন্ড পৃষ্ঠা নং ৫৬৭ জামিয়ুল ফাতাওয়া ৬ ম খন্ড পৃষ্ঠা নং ৪৬০

2703 views Answered

Related Questions

Next steps