ও কি আমাকে পছন্দ করে?
2 Answers
হুমায়ুন স্যারের একটা উক্তি আছে, "ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনও প্রেম জাগে না। যা জাগে সেটা হল সহানুভূতি।" তাই কখনও শিওর না হয়ে বলা যাবে না মেয়েটা আপনাকে ভালোবাসে কি না। আপনার দিকে তাকায়, আপনি এবং মেয়েটা প্রায় একই মেধাবী, তার মানে এই নয় যে মেয়েটা আপনাকে ভালোবাসবে। মেয়েটা যদি তার পরিবারের কথা বেশি চিন্তা করে, নিজের ক্যারিয়ারের কথা ভাবে, তবে ভাববেন না আপনাকে ভালোবাসে। তবুও ভালোবাসতে পারে। বোঝার জন্য আপনি মেয়েটার সাথে বন্ধুত্ব করতে চাইবেন। যদি আপনার প্রতি খুবই দূর্বল হয় অথবা তার বান্ধবীরা আপনার সাথে মজা করে বা কিছু বলতে চায়, বুঝবেন মেয়েটা আপনাকে ভালোই বাসে। তাছাড়া এতো ছোট ক্লাস হিস্টোরি দিয়ে সত্যিকারের ভালোবাসে কি না, বলা সম্ভব নয়। আর পছন্দের কথা বলতে গেলে করতেই পারে, এটা তেমন কোন ব্যাপার না।
মনে হয় সে তোমাকে পছন্দ করে। যেহেতু তুমি আর তার ভিতর অনেক লেখাপড়ার দিকে মিল আছে। এটা সচারচর হয়ে থাকে যে, ক্লাসের ফার্স্ট বয় বা গার্ল তার সমানের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরী করতে চায়। তোমার বিবরন শুনে মনে হয় মেয়েটি তোমাকে পছন্দ করে। আমার তোমার প্রতি পার্সোনাল মতামতঃ যেহেতু ভাইয়া তুমি খুবি ভালো স্টুডেন্ট পাশাপাশি তুমি একজন প্রোগ্রামার ( আমিও একজন পার্ট টাইম প্রোগ্রামার এবং ওয়েব ডিজাইনার) এবং তুমি দেশ সেরা স্কুল গুলার এক্টাতে পড়ো। সুতরাং তোমার প্রতি আমার উপদেশ থাকবে যে তুমি তাকে যাচাই করে তার সাথে সম্পর্ক তৈরী করতে পারো। তবে মনে রাখবে প্রথমে তোমার ক্যারিয়ার তারপর অন্য সব কিছু। সুতরাং যে সিদ্ধান্ত নেবে ভেবেচিন্তে নেবে। তোমাদের ভবিষ্যতের প্রতি শুভকামনা রইলো।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy