উপন্যাস বলতে কী বুঝায়?
3 Answers
উপন্যাস হলো গদ্যে লেখা দীর্ঘাবয়ব বর্ণনাত্মক কথাসাহিত্য। কবিতা, নাটক ও ছোটগল্পের ন্যায় উপন্যাস সাহিত্যের একটি বিশেষ শাখা। আধুনিক সাহিত্যে এটি তুলনামূলকভাবে নতুন আঙ্গিক। যিনি উপন্যাস রচনা করেন তিনি ঔপন্যাসিক।
উপন্যাস লেখার নির্দিষ্ট নিয়ম বা কাঠামো নেই। তবে সচরাচর এগুলো ছোটগল্পের তুলনায় বৃহদাকার হয়ে থাকে।
উপন্যাসের সংজ্ঞা
উপন্যাস আধুনিক কালের একটি বিশিষ্ট শিল্পরূপ। উপন্যাসের আক্ষরিক অর্থ হলো উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন। অর্থাৎ উপন্যাস হচ্ছে কাহিনি রূপ একটি উপাদানকে বিবৃত করার বিশেষ কৌশল, পদ্ধতি বা রীতি।
পরিবেশ বর্ণনা, প্লট, চরিত্র, সংলাপ ইত্যাদি যখন মানুষের জীবনের কাহিনীকে সুন্দর ও স্বার্থকভাবে ফুটিয়ে তুলে তার মধ্যে জীবনের কোনো অর্থ বা ভাষ্য প্রকাশ করা হয় তখন তাকে উপন্যাস বলে। উপন্যাসের দৈর্ঘ্য বড় গল্পের চেয়ে বেশি হবে।
আমরা অনেক ধরণের উপন্যাসই পড়ি এগুলোর অনেকগুলো সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখা হয় আবার অনেকগুলো কাল্পনিক কিন্তু বাস্তবতা ফুটিয়ে তুলে।
গল্প আবার দুই প্রকার।
একটা ছোট গল্প এবং একটা বড় গল্প।
ছোট গল্পের সঙ্গা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন এভাবে, "
ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখকথা
নিতান্তই সহজ সরল,
সহস্র বিস্মৃতিরাশি, প্রত্যহ যেতেছে ভাসি
তারি দু -চারিটি অশ্রুজল।
নাহি বর্ননার ছটা, ঘটনার ঘনঘটা,
নাহি তত্ত্ব নাহি উপদেশ।
অন্তরে অতৃপ্তি রবে , সাঙ্গ করি মনে হবে
শেষ হয়ে হইলো না শেষ।"
তার মাধ্যমেই ছোট গল্পের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়৷
অন্যভাবে বলতে গেলে যেটা একবার বসেই সম্পূর্ণ অংশ পড়া যাবে সেটাই ছোট গল্প। আর ছোট গল্প থেকে আকারে বড় কিন্তু উপন্যাস না তাকে বড় গল্প বলে।
আর উপরের উপন্যাস এবং গল্পের সঙ্গা থেকেই তাদের মধ্যে পার্থক্য স্পষ্ট বোঝা যায়। তবে গল্পে ২/৩ টার বেশি প্রধান চরিত্র থাকবে না কিন্তু উপন্যাসে বহু সংখ্যক চরিত্র থাকতে পারে।
বি.দ্র. ব্যতিক্রম ২/৪ টা যেগুলো সঙ্গাকে মানে না এবং সেগুলোকে ব্যতিক্রম হিসেবে চিন্তা করা উচিত৷ আর উপরের সঙ্গাগুলো আমি আমার মতো করে বোঝানোর জন্য দিয়েছি। গল্প এবং উপন্যাসের সঙ্গা বহু সাহিত্যিক বিভিন্নভাবে দিয়েছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy