1 Answers
মানুষের দেহে কতকগুলো গ্রন্থি থাকে, যা বিশেষ কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এসব রাসায়নিক পদার্থ স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এবং সরাসরি রক্তে মিশে যায়। এ উচ্চ ক্ষমতাসম্পন্ন জৈব রাসায়নিক পদার্থই হলো হরমোন। হরমোন রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে দেহের আরেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটায় এবং দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। আর, এর মধ্যে হরমোনের নিঃসরণ কম বা বেশি অথবা যথাযথভাবে না হলে বিকাশের ধারা বিঘ্নিত হয়।
2578 views
Answered