সঙ্গমকালে স্ত্রীকে যৌনভাবে উত্তেজিত না করে সঙ্গম করা ইসলামে নিষেধ কেনো?
1 Answers
সঙ্গমের সময় স্ত্রীকে উত্তেজিত না করে সঙ্গম করাকে ইসলামে নিষেধ করা হয়েছে। এ সম্পর্কে একটি হাদীস বর্ণিত হয়েছে, "আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিত , তিনি বলেন, নবী করীম (সঃ) বলেছেন, যখন পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করে তখন সে যেন পরিপূর্ণভাবে (সহবাস) করে। আর তার যখন চাহিদা পূরণ হয়ে যায়, অথচ স্ত্রীর চাহিদা অপূর্ণ থাকে, তখন সে যেন তাড়াহুড়া না করে। (আবু দাউদ - মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নং-১০৪৬৮ )।
জনাব!, উক্ত হাদিসে এটাই প্রমাণিত হয় যে, নারীদের যৌন চাহিদার স্বীকৃতি অাল্লাহপাক ইসলামে দিয়েছেন । এছাড়া, সঙ্গমকালে স্ত্রীকে যৌনভাবে উত্তেজিত না করে সঙ্গম করাকে ইসলামে নিষেধ করা হয়েছে। কেননা তাতে স্বামীর চাহিদা পূরণ হলেও স্ত্রীর চাহিদা পূরণ হয় না এবং স্ত্রীর জন্য তা কষ্টকর হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy