স্বামী স্ত্রীর মারামারি?

আমার এক প্রতিবেশী, বিয়ে করেছে প্রায় ১ বছর কিন্তু প্রায় সময় দেখা যায় স্ত্রী স্বামীকে পিটায়, ইসলামের দৃষ্টিতে এটা কোন ধরনের অপরাধ..?            
2966 views

3 Answers

স্বামী-স্ত্রী এর সম্পর্ক সবসময় নিবিড় থাকতে হবে। আর রুদ্ধ বা খারাপ সম্পর্ক ইসলাম সমর্থন করে না। কেননা এ সম্পর্কে পবিত্র হাদীসে বর্ণিত হয়েছে, "আবদুল্লাহ্‌ ইব্‌নু যাম’আহ (রাঃ) তিনি বলেন, নবী (সঃ) বলেছেন, তোমরা কেউ নিজ স্ত্রীদেরকে গোলামের মত প্রহার করো না। কেননা, দিনের শেষে তার সঙ্গে তো মিলিত হবে। (সহিহ বুখারী, হাদিস নং ৫২০৪) আর উক্ত বর্ণনায় স্ত্রী যেহেতু স্বামীকে প্রহার করে, তাই তার ক্ষেত্রেও উক্ত হাদিসটি বিদ্যমান৷ আর এটি ইসলামের দৃষ্টিতে জঘন্য অন্যায়।

2966 views Answered

পুরুষরা হলো নারীদের কর্তা। তারা যদি অবাধ্য হয় তাহলে তাদেরকে মৃদু প্রহার করতে বলা হয়েছে। কিন্ত স্ত্রী যদি স্বামীকে উল্টা প্রহার করে তা হবে একটি জঘন্যতম কাজ। মহান আল্লাহ বলেনঃ পুরুষরা নারীদের কর্তা কারণ আল্লাহ তাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এজন্যে যে, পুরুষ তাদের ধন-সম্পদ ব্যয় করে। কাজেই পূণ্যশীলা স্ত্রীরা অনুগতা এবং লোকচক্ষুর আড়ালে আল্লাহর হেফাযতে তারা হেফাযত করে। আর স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশংকা কর তাদেরকে সদুপদেশ দাও, তারপর তাদের শয্যা বর্জন কর এবং তাদেরকে প্রহার কর । যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কোন পথ অন্বেষণ করো না। নিশ্চয় আল্লাহ শ্রেষ্ঠ, মহান। স্ত্রীর সাথে সদ্ভাবে বাস করা ওয়াজিব। দুই-একটি গুণ অপছন্দ হলেও সদাচার ও সদ্ব্যবহার বন্ধ করা বা মারামারি করা মোটেই উচিৎ নয়। মহান আল্লাহ আরো বলেনঃ আর তাদের সাথে সদ্ভাবে জীবন-যাপন কর। তোমরা যদি তাদেরকে ঘৃণা কর, তবে এমনও হতে পারে যে, তোমরা যা ঘৃণা করছ, আল্লাহ তার মধ্যেই প্রভূত কল্যাণ নিহিত রেখেছেন। কোন কারণে স্ত্রী রেগে গেলে ধৈর্য ধরতে হবে। মুর্খামি করলে সহ্য করে নিতে হবে। যেহেতু পুরুষ অপেক্ষা নারীর আবেগ ও প্রতিক্রিয়া-প্রবণতা অধিক এবং পুরুষের চেয়ে নারীর ধৈর্য বহুলাংশে কম। সুতরাং দয়া করেই হোক অথবা ভালোবাসার খাতিরেই হোক তার ভুল ক্ষমা করতেই হবে।

2966 views Answered

হাদিসে এসেছে, আল্লাহ ব্যতিত অন্য কাউকে যদি সেজদা করা যায়েজ থাকত , তাহলে প্রত্যেক স্ত্রীকে স্বামির পায়ে সেজদা করার হুকুম দিত নবী সাঃ। তাহলে বুঝে নেন স্বামির মর্যাদা কেমন।আর সেই স্বামিকে পিটানো তথা জাহান্নামের দিকে অগ্রসর হওয়া।এককথায় যে মহিলা স্বামিকে পিটায় তার জন্য জাহান্নাম প্রস্তুত।তথা সে জাহান্নামি!

2966 views Answered

Related Questions

Next steps