2 Answers

গোসল ফরজ হোক বা সাধারণ হোক কোন কিছুই মুখে উচ্চারণ করে পড়বেন না। এমনকি গোসল কালিন কথাবার্তাও বলবেন না।


মনে মনে নিয়ত করতে পারেন যে পবিত্রতা অর্জনের জন্য গোসল করছি। তবে নিয়ত করাটা মুস্তাহাব। এটি জরুরী নয়।

জরুরী যে তিনটি বিষয় সেগুলো ঠিক মত আদায় করতে হবে।

১। কুলি করা। ২। নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। ৩। সম্পূর্ণ শরীরে পানি দিয়ে ধৌত করা।


উপরের তিনটিরও রয়েছে বিশদ বর্ণনা। আপনি এই লিংক থেকে বিস্তারিত পড়ে নিন। গোসলের পদ্ধতি 

3152 views Answered

না। ফরজ গোসলে নিয়ত করা বা বিসমিল্লাহ বলা কোন বিদ'আত নয়।

তার প্রমাণ হলোঃ "আয়িশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সঃ) যখন জানাবাতের গোসল করতেন, তখন প্রথমে তাঁর হাত দু'টো ধুয়ে নিতেন। 'অতঃপর সালাতের ওযূর মত ওযূ করতেন।' অতঃপর তাঁর আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন। অতঃপর তাঁর উভয় হাতের তিন আঁজলা পানি মাথায় ঢালতেন। তারপর তাঁর সারা দেহের উপর পানি ঢেলে দিতেন।

(সহিহ বুখারী, হাদিস নং ২৪৮), (২৬২, ২৭২; মুসলিম ৩/৯, হাঃ ৩১৬, আহমাদ ২৫৭০৪) (আধুনিক প্রকাশনীঃ ২৪১, ইসলামী ফাউন্ডেশনঃ ২৪৬)।


লক্ষ্যণীয়ঃ এখানে 'সালাতের ওযুর মত ওযু করতেন' একথাটির ব্যাখ্যা হলোঃ রাসুল (সঃ) সালাতের ওযুতে "বিসমিল্লাহ" বলে শুরু করতেন। আর 'সালাতের ওযুর মত ওযু করতেন' মানে তখনও তথা ফরজ গোসলের পূর্বে যখন ওযু করতেন, তখনও তিনি "বিসমিল্লাহ" বলেই ওযু শুরু করতেন। তাই, উক্ত হাদীস থেকে বোঝা যায়, ফরজ গোসলের পূর্বে বিসমিল্লাহ বলা এবং নিয়্যত করা বিদ'আত নয়। (ফতোয়ায়ে আলমগিরী)। 

3152 views Answered

Related Questions

Next steps