3 Answers

এর জন্য আপনার খাবার তালিকায় রাখতে হবে দুধ, ডিম, সবুজ ফলমুল, ছোলা, ডাল, রুটি। আর প্রতিদিন বুকডাউন দিতে হবে এবং ডাম্বেল মারতে হবে।

3117 views Answered

পেশি বাড়াতে সঠিক খাবার প্রয়োজন। আপনি ব্যায়ামের পরপর যে খাবার খাবেন, সেটি পেশির বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। খাদ্য তালিকায় প্রোটিনের অভাব হলে পেশির শক্তি ব্যাহত হয় এবং বৃদ্ধি কম হয়। এছাড়া, শরীরে চর্বি হবে না তবে পেশি ঠিকই বৃদ্ধি পাবে, এমন খাবার নির্বাচন করা উচিৎ। ডিমের মধ্যে রয়েছে অ্যামাইনো এসিড ও প্রোটিন। এ জন্য এটি দ্রুত পেশি বাড়াতে কাজ করে। এর মধ্যে রয়েছে আয়রন, জিংক, ক্যালসিয়াম ইত্যাদি।দুধের মধ্যে রয়েছে প্রোটিন। এ ছাড়া এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেল। এটি পেশিকে ভালো রাখতে ও বৃদ্ধি করতে সাহায্য করে। আর আপনি প্রতিদিন এগুলোর পাশাপাশি নিয়মিত পুশ-আপ ব্যায়াম করুন।

3117 views Answered

পেশি শক্তি বৃদ্ধিতে আমিষ বা প্রোটিন কাজ করে। আমিষ জাতীয় খাদ্য যেমন মাছ, মাংস, দুগ্ধজাত খাদ্য, ডাল, মধু, বাদাম, শিম, বরবটি। মাছ মাছ আমিষের প্রধান উৎস। মাছে প্রচুর পরিমাণে আমিষ থাকে এবংং বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর। মাছ পেশি শক্তি বৃদ্ধি করে এবং শরীরের বিভিন্ন কোষ গঠন করে। মাংস মাংস প্রোটিনে ভরপুর এবং প্রয়োজনীয় বিভিন্ন উপাদান আছে। মাংস দেহের পেশি বৃদ্ধি করে এবং দেহের মাংসপেশিতে কোষ গঠন করে। দুগ্ধজাত খাদ্য দুধ আমাদের শরীরের ক্ষতিসাধন করে এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের যোগান দেয়। দুগ্ধজাত খাদ্য আমাদের দেহে শক্তি উৎপন্ন করে এবং দেহের শক্তি বৃদ্ধি করে। ডিম ডিম একটি পরিচিত পুষ্টিকর খাবার এবং এর পুষ্টিগুণ অনেক। প্রতিদিন সকালে ডিম খাওয়ার মাধ্যমে শরীরের অনেক উন্নতি সাধন হয়। মধু শরীরে শক্তি বৃদ্ধির জন্য মধু খুবই প্রয়োজনীয় । প্রতিদিন অন্তত পুরো এক চামচ মধু খেলে দারুণ উপকার পাবেন। চা কিংবা ফলের সালাদের সঙ্গেও এটি খাওয়া যায়। পেশি শক্তির জন্যে আপনি ব্যায়াম পুশ আপ করতে পারেন। আশা করি এতে উপকার পাবেন।

3117 views Answered

Related Questions

Next steps