3 Answers
"আজ থেকে বাংলাদেশ স্বাধীন" কথাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ শে মার্চ ১ ম প্রহরে বলেছেন। ঐ দিন অর্থাৎ ২৬ শে মার্চ থেকে বাংলাদেশ স্বাধীন বলেছেন।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন। কথিত আছে, গ্রেপ্তার হবার একটু আগে ২৫শে মার্চ রাত ১২টার পর (অর্থাৎ, ২৬শে মার্চের প্রথম প্রহরে) তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন যা চট্টগ্রামে অবস্থিত তত্কালীন ই.পি.আর এর ট্রান্সমিটারে করে প্রচার করার জন্য পাঠানো হয়,ঘোষণাটি নিম্নরুপ: "এটাই হয়ত আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উত্খাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক"।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ শে মার্চ রাত ১২ টার পর অর্থাৎ ২৬ শে মার্চ প্রথম প্রহরে তার ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে স্বাধীনতার ঘোষনায় বলেন " আজ থেকে বাংলাদেশ স্বাধীন"। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষনে বাংলাদেশের স্বাধীনতার ডাক পাওয়া যায়। মূলত সেই দিন থেকে বাঙ্গালিরা স্বাধীনতা আর্জনের লক্ষে কাজ করতে শুরু করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy