সৃষ্টির কোন পরিবর্তন নেই বলতে আল্লাহ পবিএ কোরআনে কোনগুলো বা কি অপরিবর্তনীয় এর কথা বলেছেন?
3 Answers
আল্লাহ তায়ালা বলেন-"তিনি ইচ্ছা করলে তোমাদেরকে বিলুপ্ত করে এক নতুন সৃষ্টির উদ্ভব করবেন।" (ফাতির - ১৬) সৃষ্টির পরিবর্তন আছে। আল্লাহ চাইলে পরিবর্তন করতে পারেন। আল্লাহ চাইলে সব করতে পারেন। আশাকরি উত্তর পেয়ে গেছেন।
আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই। (রুমঃ ৩০) এখানে বাক্যটি খবর স্বরূপ প্রয়োগ করা হয়েছে। কিন্তু ব্যবহার হয়েছে আজ্ঞার অর্থে। অর্থাৎ, নেতিবাচক বাক্য নিষেধাজ্ঞার অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই অর্থাৎ, আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন করো না। কোন মানুষ নিজের পক্ষ থেকে শরীরের কোন অঙ্গ পরিবর্তন করতে পারবে না এটা নিষিদ্ধ। কিন্তু যদি লিঙ্গ বা অন্য কোন অংশের পরিবর্তন আপনা আপনি ঘটে যায়, তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে যা ইচ্ছা তাই করতে পারেন। এছাড়া আল্লাহ কিছু পাপের শাস্তি হিসাবেও মানুষকে অন্যরূপে রূপান্তরিত করে থাকেন। যেমন অবাধ্য ইহুদীদেরকে তিনি বানর-শূকরে রূপান্তরিত করেছিলেন (বাকারাঃ ৬৫) তাফসীরে বলা হয়েছে যে, আয়াতের কয়েকটি অর্থ হতে পারেঃ এক. তোমরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করো না। (ফাতহুল কাদীর) দুই. এখানে আল্লাহর সৃষ্টি বলে আল্লাহর দ্বীনকে বুঝানো হয়েছে। তখন অর্থ হবে, তোমরা আল্লাহর এ দ্বীনকে পরিবর্তন করোনা। তিনি মানুষকে ইসলামের উপর সৃষ্টি করেছেন, তোমরা তাদেরকে অন্যান্য মানব মতবাদে দীক্ষিত করো না। (বাগভী) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন প্রত্যেক সন্তান ফিতরাতের ওপর জন্ম গ্রহণ করে। অর্থাৎ ইসলামের ওপর জন্ম গ্রহণ করে। অতঃপর পিতা-মাতা তাকে ইয়াহূদী বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নিপূজক বানায়। (সহীহ বুখারীঃ ১৩৫৮)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy