বাংলাদেশ যদি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করে, তাহলে আমাদের স্বাধীনতা দিবস কেনো ২৬শে মার্চ?
3 Answers
২৬ মার্চ প্রথম স্বাধীনতা ঘোষনা করা হয়েছিল, স্বাধীনতার ডাক দিয়েছিলো ওই দিন। তাই ওই দিন স্বাধীনতা দিবস। আর ১৬ ডিসেম্বর যুদ্ধে জয়ী হয়ে দেশকে মুক্ত করে, তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবস।
তাই, আবার তাই নয়! ১৯৭১ সালের ২৬ শে মার্চ স্বাধীনতার ঘোষনা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল আমরা স্বাধীন, এখন নিজেদেরকেই এই স্বাধীনতা রক্ষা করতে হবে (যদিও সেটা অর্জন হয়নি)। আর স্বাধীনতা, মুক্ত থাকার ঘোষনা দেওয়ার কারণে স্বাধীনতা দিবস ২৬ মার্চ। আর বঙ্গবন্ধুর ঘোষিত স্বাধীনতা অর্জন করার জন্য নয় মাস যুদ্ধে ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে, বিজয়ী হয়। যেদিন স্বাধীনতার ঘোষনা দিয়েছিল, সে দিনটাই প্রতিবছর স্বাধীনতা দিবস আর যেদিন স্বাধীনতা অর্জন হয়, ঐ দিন বিজয় দিবস। স্বাধীনতার ঘোষনাই মূলত স্বাধীনতার প্রথম উম্মেচনা এবং ঐ দিনই স্বাধীনতা দিবস।
১৯৭১ সালের ২৬ শে মার্চ বঙ্গবন্ধু সশেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষনা দেন, সেই দিনই বাংলার মানুষ নিজেদের স্বাধীন বাঙ্গালি হিসেবে মেনে নিয়েছে। কিন্তুু পাকিস্তানিরা বাঙ্গালিদের স্বাধীনতা দেয়নি তাই আমরা স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য যুদ্ধ শুরু করি এবং ১৬ ই ডিসেম্বর বিজয় লাভ করি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy