7 Answers
মেয়েটি যদি ইসলাম গ্রহণ করে যথাযথভাবে ধর্ম পালন করতে পারে তাহলে শরিয়ত মোতাবেক তাকে বিবাহ করতে পারবেন॥
বিয়ের আগে সেই মেয়েকে ইসলাম গ্রহন করতে হবে।তবেই সে মেয়ে মুসলমান ছেলের সাথে বিয়ে করতে পারবে।ইসলাম গ্রহণ না করলে ছেলের জন্য তা হালাল হবে না।(ফতুয়া)
একজন মুসলিম ছেলের সাথে একজন হিন্দু মেয়ের বিয়ে ইসলাম কোন ভাবে সমর্থন করেনা। আগে মেয়েকে মুসলমান হতে হবে তারপর বিয়ে যায়েজ হবে।
না, পারবে না।
হিন্দু মেয়েকে ইসলাম ধর্মে দীক্ষিত করে বিবাহ করা যাবে। নতুবা পারবেনা আল্লাহ বলেন, ‘তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না যতক্ষণ না তারা ঈমান আনে’ (বাক্বারাহ ২২১)। তবে তার অভিভাবক অমুসলিম হওয়ার কারণে যেহেতু অলী হ’তে পারবে না, তাই সরকারের মুসলিম প্রতিনিধি বা সমাজ নেতা উক্ত মেয়ের অলীর দায়িত্ব পালন করবেন। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যার অলী নেই তার অলী হবে দেশের শাসক’ (আবুদাঊদ, মিশকাত হা/৩১৩১ ‘বিবাহের অভিভাবক’ অনুচ্ছেদ)। আবু সুফিয়ান অমুসলিম থাকাবস্থায় রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে তার কন্যা উম্মে হাবীবার বিয়েতে বাদশাহ নাজাশী অলীর দায়িত্ব পালন করেছিলেন (ইরওয়াউল গালীল ৬/৩৫৩, হা/১৮৫০ ‘অলী’ অনুচ্ছেদ)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy