সকালবেলা ভাত/নাস্তা করার সময় বমি বমি ভাব হয়....বিস্তারিত?

আমি কয়েকদিন যাবত দেখতেছি সকালবেলা ভাত খাওয়ার সময় আমার বমি বমি ভাব হচ্ছে,কিন্তু অন্য সময় এটা হয়না,কেন এমন টা হচ্ছে এবং এর জন্য কিছু প্রতিকার জানা থাকলে বলুন।
3232 views

4 Answers

সম্ভবত আপনার গ্যাস জনিত সমস্যা হয়েছে ॥সমাধান=> প্রতিদিন একটা করে এন্টাসিড ট্যাবলেট চুষে খেতে পারেন ॥ আর এক কুচি আদা খাবেন প্রতিদিন॥

3232 views Answered

এটি গ্যাস্ট্রিক কিংবা কৃমির সমস্যার কারণে হতে পারে। তাই আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করলে আশাকরি এ সমস্যা থাকবে না।

আর ঘরোয়া চিকিৎসা হিসেবে আপনি সকালে খালি পেটে কাঁচা পেপে বা এক চামচ পরিমাণ নারিকেল তেল খেয়ে দেখতে পারেন।
3232 views Answered

আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই পানি খাবেন এরপর একটু সময় পরে অন্য নাস্তা খাবেন। পেটে গ্যাস হবার কারণে এই সমস্যা হয়। পানি খেলে বমি বমি ভাব হবে না কারণ এতে গ‍্যাস নিম্ন মুখী হয়ে যাবে। আপনার সুন্দর স্বাস্থ্য কামনা করছি।

3232 views Answered

এটি  হলো গ্যাস্ট্রিক আলসার জনিত সমস্যার  কারনে এরকম হয়ে থাকে ।

 প্রচণ্ড অরুচি, বমিভাব এমনকি পছন্দের খাবারেও অনীহা দেখা দিলে লক্ষ করবেন প্রস্রাব ও চোখের রং হলুদ হচ্ছে কি না। এটি হেপাটাইটিস বা জন্ডিসের পূর্ব লক্ষণ হতে পারে। 
এর জন্য আপনি হেপাটোলিন সিরাপ টি সেবন করতে পারেন । চিকিৎসক এর পরামর্শে সেবন করবেন। এবং সেই সাথে প্রতিদিন রাতে  ১ গ্লাস পানিতে ইসুবগুলের ভুসি ভিজে রেখে সকালে খালি পেটে  খাবেন। ১ সপ্তাহ নিয়ম  মেনে  খান দেখবেন অনেক টাই ভালো হয়েছেন।
  • আপনার সুস্বাস্থ্য কামনা করি।
3232 views Answered

Related Questions

Next steps