লাইফে কোন ডিসিশন নেওয়াটা ভালো হবে?
ইয়ার্কি করে একটি মেয়ের প্রেমে পরে যাই যে আমার চাচাতো বোন।। দুজন কিছুটা ক্লোজ হয়ে যাই।। তারপর আমরা নিজেই বুঝতে পারি না যে কখন আমরা সত্যি কারের প্রেমে পড়ে যাই।। তারপর পরিবারের সবাই ও জেনে ফেলে ।। আসলে আমি আল্লাহকে খুব ভয় পাই।। ৫ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি।।। অপরদিকে ইসলাম এসব সমর্থন ও করে না । কিন্তু আমরা একে অপরকে ভুলতে পারছি না ।। আমার বড় ভাইয়ের ও এখনো বিয়ে হয় নি ।। পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা তো নেই।।।।
আমরা সম্পর্ক রাখতে চাই।। ইসলামের দৃষ্টটিতে করণীয় কি???
আমাদের এখন কি করা উচিত।
2823 views
2 Answers
আপনি তো জানেন যে ইসলাম ধর্মে প্রেম ভালোবাসা হারাম। কিন্ত আপনি এটা করে ফেলেছেন। তাই আপনাকে বলবো যত দ্রুত সম্ভব আপনাদের মধ্যে বিচ্ছেদ করে ফেলুন। হুম এতে কয়েক দিন বা কয়েক মাস কষ্ট হবে কিন্ত আপনি আল্লাহ্ কে সন্তুষ্ট করতে পারবেন। আর আপনি আল্লাহ্ কে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ্ আপনার মনের আশা অপূরণীয় রাখবেন না। তাই অনুরোধ করবো সম্পর্ক টা নষ্ট করে ফেলে আল্লাহতালার কাছে তাওবা করে নিজেকে সম্পূর্ণ আল্লাহতালার ইবাদত এ প্রবেশ করান।
2823 views
Answered
ইসলামের দৃষ্টিতে উত্তর চাইলে, আপনি তাকে ভুলে যান এবং তওবা করুন। কেননা আপনি জানেন, ইসলামে প্রেম সম্পুর্ন রুপে হারাম। আর পরিবারের সাথে স্বাভাবিক থাকুন। মেয়ে টাকেও বুঝিয়ে বলুন, আর সম্ভব নয়।
2823 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy