বমি করলে শরীর নাপাক হয় কি না?

বমি করলে শরীর নাপাক হয় কি না?যদি হয় থাকে তবে কি করতে হবে?যে স্থানে বমি ভরেছে সেখানে কি করতে হবে?ছড়িয়ে ছিটিয়ে গেলে করণীয় কি?ধন্যবাদ
3306 views

1 Answers

বমি করলে শরীর নাপাক হয়না এতে শুধু ওযু নষ্ট হয়। ওযু ভঙ্গের কারণ হিসাবে বিভিন্ন গ্রন্থে বমিকে উল্লেখ করা হয়েছে। আর মানুষও তাই আমল করে থাকে। কেননা, মুখ ভর্তি বমি অর্থাৎ বেশি পরিমাণে বমি হলে ওযু ভঙ্গ হয়। আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সাঃ) বলেছেন, সালাতের মধ্যে কারো যদি বমি হয় অথবা নাক থেকে রক্ত ঝরে বা মুখ দিয়ে খাদ্যদ্রব্য বের হয় কিংবা মযী নির্গত হয়, তাহলে সে যেন ফিরে যায় এবং ওযু করে। এরপর পূর্ববর্তী সালাতের উপর ভিত্তি করে সালাত আদায় করে। আর এই সময়ে সে কোন কথা বলবে না। (বর্ণনাটি যঈফ) যায়েদ ইবনু আলী তার পিতার সূত্রে তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল (সাঃ) বলেছেন, বমি অপবিত্র। (বর্ণনাটি যঈফ) এ ব্যাপারে দলীলের উপযোগী কোন সহীহ প্রমাণ পাওয়া যায়, যেটি প্রাধান্য পাওয়ার ফলে বিতর্কমুক্ত হয় অথবা সমতা বজায় থাকে। যদি তার দলীল পাওয়া যায়, তাহলে ভাল কথা, আর যদি দলীল না পাওয়া যায় তাহলে, নাপাক হওয়ার দাবী বাতিল করাই আমাদের জন্য আবশ্যক হবে। কেননা এ দাবীর ফলে এ কথা বুঝানো হচ্ছে যে, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি এ সমস্ত বস্ত্ত ধৌত করা ওয়াজিব করে দিয়েছেন। যার ফলে ধারণা করা হয় যে, এগুলো নাপাক, এগুলো সালাতে বাধা দেয়। বমি ও এ জাতীয় কিছু জিনিস মৌলিক পবিত্রতা থেকে পরিবর্তন হওয়ার ব্যাপারে কোন সহীহ প্রমাণ পাওয়া যায় নি, এ ব্যাপারে আম্মার (রাঃ) থেকে একটি হাদীস বর্ণিত হয়েছেঃ অর্থাৎ তোমার কাপড়ে পেশাব, পায়খানা, বমি, রক্ত ও মনি লাগলে তা ধুয়ে ফেল। কিন্তু হাদীসটি যঈফ। আল্লাহই সর্বাধিক অবগত। সহীহ সূত্রে আবূ দারদা (রাঃ) থেকে বর্ণিত আছেঃ অর্থাৎ একদা মহানাবী (সাব) বমি করার পর ইফতার করলেন, অতঃপর ওযূ করলেন। এ হাদীসে বমি নাপাক হওয়ার কোন প্রমাণ নেই। এ হাদীস এটাও প্রমাণ করে না যে, বমি করার ফলে ওযূ করা ওয়াজিব। এর দ্বারা ওযূ ভঙ্গেরও কোন প্রমাণ নেই। শুধু বমির কারণে ওযূকে শরীয়াত সম্মত করা হয়েছে। কেননা শুধু মহানাবী (সাঃ) এর কর্মটিই কোন আমল ওয়াজিব হওয়ার উপর প্রমাণ করে না। ব্যাপারটি এমন নয় যে, যে সব বস্ত্ত ওযূ ভঙ্গ করে তা নাপাক হিসেবে গণ্য হবে। এটা ইবনে হাযম (রাহঃ) এর অভিমত এবং এটা শাইখুল ইসলাম তার ফাৎওয়ায় গ্রহণ করেছেন। তবে সর্বস্তরের মত এই যে, কোথাও বমি লাগলে তা ধুয়ে ফেলতে হবে। (সংগ্রহ)

3306 views Answered

Related Questions

Next steps