4 Answers
১.নিয়মিত আল্লাহর ইবাদত করুন ।এবং নিচের এই দোয়াটি পাঠ করে দুই রাকাত নফল নামায আদায় করবেন ।নামাযের প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে ১০ বার কাফেরুন এবং দ্বিতীয় রাকাতে ফাতিহার সাথে ১০ সুরা ইখলাস পড়বেন ।সালাম ফিরানোর পর যে কোন দুরূদ শরীফ পাঠ করে দোয়া করবেন ।ইনাশা আল্লাহ আপনার মনের আশা পূরণ হবে । " দোয়াটিঃ- “সুবহানাল্লাহি ওয়াল-হামদু-লিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা-হাওলা ওয়ালাক্কুয়াতা ইল্লা বিল্লাহিল আলীয়িল আযীম, রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসনাতাও, ওয়াফিল আখেরাতে হাসনাতাও, ওয়াক্কিনা আজাবান্নার ।।
২.আবু সোলায়মান দারানী বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোন প্রার্থনা করতে চায়, তার উচিত, প্রথম দরূদ পাঠ করা এবং দরূদ দ্বারা দোয়া শেষ করা কেননা, আল্লাহ উভয় দরূদ কবুল করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যখন তোমরা আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দরূদ পাঠ কর। আল্লাহর শান এরূপ নয় যে, কেউ তার কাছে দুইটি জিনিস চাইলে একটি পূর্ণ করবেন এবং অপরটি করবেন না।
সূরা এখলাছ তিনবার পাঠ করে আল্লাহ্’র দরবারে দোয়া করলে আল্লাহ্ নেক আশা পূর্ন করেন।
যে ব্যক্তি দৈনিক এশার নামাজ পর এই পাক নামটি ইয়া জাহিরু ১০০বার পাঠ করে তার মনের সকল নেক বাসনা পূর্ণ হয়।
আপনি নিম্নোক্ত দোয়াটি দৈনিক পাঠ করুন। দোয়াটি হলোঃ
"فَاستَقِم كَمَا امِرتَ وَ مَن تَابَ مَعَكَ وَلَا تَطغَوا-"
উক্ত দোয়াটি পাঠ করলে আল্লাহ তায়ালা তাঁর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং তাঁর মনের নেক আশা-আকাঙ্খা পূরণ করবেন। (খাযীনাতুদ দোয়া, পৃষ্ঠা নং ২৯১)
তাহাজ্জুতের নামাজ পড়ে দোয়া করুন । ইনশা-আল্লাহ অবশ্যই আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দিবেন ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy