এমন একটা আমল চাই যেটা করলে সারাদিন আমার ভাল কাটবে এবং শয়তান, জীন ও পরীর হাত থেকে সারাদিন রক্ষা পাবো?
4 Answers
আপনি মনোযোগ সহকারে ফজর ও মাগরিব এর সালাত আদায় করে আয়াতুল কুরসি পাঠ করুন। রাতে শোয়ার আগে ও আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে যান, ইনশাআল্লাহ ভালো থাকবেন।
আপনি সারাদিন ইবাদত রত থাকুন। এখন প্রশ্ন হলো আমি ইবাদত রত থাকার সময় কই পাব? ভাই মনে ইচ্ছা থাকলে সব হয়। যেমন -প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ ও শেষে আল-হামদ্দুল্লিহ বলে শেষ করুন। ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন। আল্লাহর দয়ায় আপনাকে কোন খারাপ কিছু স্পর্শ করতে পারবে না।
আপনি পাঁচ ওয়াক্ত সালাত সময় মত আদায় করুন এবং সালাত শেষ এ আল্লাহতালার কাছে উক্ত সমস্যা গুলা থেকে সমাধান চান সাথে সব সময় আল্লাহতালার জিকির করতে থাকুন বা আয়াতুল কুরসী পাঠ করতে থাকুন। এক মাত্র আল্লাহতালার জিকির এ পারে অশান্ত মন কে প্রশান্তি দিতে। সুবহানআল্লাহ্,আলহামদুলিল্লাহ্, আস্তাগফিরুল্লাহ্ সব সময় পড়তে থাকুন। আল্লাহতালার জিকির করলে মন ভাল থাকবে আল্লাহ্ আপনার উপর খুশি হবেন এবং আপনাকে সর্ব প্রকার সমস্যা থেকে দূরে রাখনে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy