মহান আল্লাহ্ তা'আলার প্রতি দৃঢ় বিশ্বাস রেখে নিম্নের আমল করলে সত্যিই কি পরীক্ষা ভালো হবে?
4 Answers
এই আমল কোন হাদীসে নেই । তবে আমল করলে তা বৃথা যায় না ইনশাআল্লাহ । ১১ বার পড়া উত্তম । তবে ১০ কিংবা ১২ বার পড়লে যে হবে না তা না । আল্লাহ বিজোড় পছন্দ করেন । তবে এই আমলটাই যে একমাত্র তা না, আপনি নিজের মত করে দোয়া করতে পারেন (বাংলায়) । মূল কথা হচ্ছে, পরীক্ষার ব্যপারে এই আমলের কথা কোথাও নেই । তবে পরীক্ষা ভালো হতেও পারে । কেননা আল্লাহকে ডাকলে বৃথা যায় না ।
শুধু ১১ বার নয়, কেউ যদি দুরূদ শরীফ ১ বারও পড়ে প্রশ্ন দেখার আগে, তাও কাজ হয়৷ আমার নিজেরও পরীক্ষিত আমল এটা৷ তবে এটা হাদীস কুরআনের কোথাও নেই৷ আপনি এটা বুযুর্গদের আমল হিসেবে করতে পারেন৷
ভালোভাবে পড়ালেখা করুন।এবং পরিক্ষার পূর্বে দোয়া দরুদ পড়ে নিবেন,কারণ বলা হয়েছে দরুদ পড়লে ভুলে যাওয়া বিষয় মনে পড়ে।আর দোয়া দরুদ যা পড়বেন পরিক্ষার পূর্বে।একটা বিষয় খেয়াল রাখবেন যেন পরিক্ষার 3 ঘন্টা কোনভাবে কম না হয়।
মহান আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমল করলে সত্যিই সে আমল বৃথা যায়না। কেননা, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সাথে সাথে প্রশ্নপত্র না দেখে সেটি উল্টিয়ে রেখে দেওয়ার পক্ষপাতিত্ব নই। কালিমা তাইয়্যেবা, রাব্বি জিদনী ইলমা। দুরুদ শরীফ পড়ার অনেক ফজিলত রয়েছে যা সবসময় পড়া যায়। কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহীম পড়ে কাজ শুরু করা বা লিখা রাসুল (সাঃ) এর সুন্নাত। এগুলি অনায়াসে পড়তে পারবেন। হঠাৎ কোনো কিছুর উত্তর ভুলে গেলে মনে মনে দুরুদ শরীফ পাঠ করলে ইনশাআল্লাহ! মনে পড়ে যেতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় আল্লাহ চাইলে সব-ই হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy