সর্দি পেকে গেছে আজ থেকে ১ সপ্তাহ আগে। কিন্তু খুব কম পরিমানে বের হচ্ছে। সারা মাথা ব্যাথা হয়ে আছে। সর্দি এইরকম ভাবে পেকে শরীরের ভিতর থাকলে কি ঘুমের সমস্যা হয়? এবং এটি বের করতে কি করবো? দুটি প্রশ্নেরই উত্তর দিন প্লিজ! ধন্যবাদ!
2897 views

3 Answers

না ভাই ঘুমের সমস্যা হয় না । আপনি একটু মধু খেতে পারেন তাহলে আপনার সব কফ বের হয়ে যাবে ।পুরোপুরি সুস্থ হবেন ।

2897 views

সর্দির জন্য:-

লেবু ও মধু: এক গ্লাস কুসুম গরম পানিতে মধু ও লেবুর রস মিশিয়ে নিতে হবে। প্রতিদিন দুতিনবার এই পানীয় খেতে হবে। মধু বুক ও গলায় আরাম দেবে আর লেবুর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।

গরম দুধ: গরম দুধে মধু, হলুদ, গোলমরিচ মিশিয়ে খাওয়া বুক কফ জমা ও সর্দি-কাশি সারাতে অত্যন্ত উপকারী। হলুদে আছে ব্যাকটেরিয়া ও সংক্রমণ রোধকারী উপাদান, গোলমরিচ হজমে সাহায্য করে, সারায় কফ ও সর্দি। প্রতিদিন দুবার পান করতে হবে।

কুসুম গরম পানি পান: ঠাণ্ডা লাগলে কুসুম গরম পানি পান করলে গলায় আরাম হয়। বুকে জমা কফও সেরে উঠতে থাকে ক্রমেই। শ্বাসনালী ও বুকে জমে থাকা সর্দি গলিয়ে ফেলতে কুসুম গরম পানি অত্যন্ত কার্যকর।

2897 views

সর্দি হলে মাথা ব্যথা ও শ্বাস নেওয়ার উপর প্রভাব ফেলে সে ক্ষেত্রে ঘুমের একটু ব্যাঘাত ঘটে। তবে আপনার সর্দি যদি পেকেই যায় তাহলে মাথা  ব্যথার কোন কথাই আসে না।  তাই মাথা ব্যথার জন্য ১ টাকা দামের প্যারাছিটামল(এইচ) খেতে পারেন ।  এবং সর্দির জন্য লজেন্স চকলেট খেতে পারেন এটা অনেক ভালো কাজে দেয়। এই চকলেট এ প্রচুর ঝাজ থাকার কারনে আপনার সর্দি কন্ট্রোলে আসবে। আর সর্দির ভিতরের  ময়লা গুলো বের করতে বেশি করে কাঁচা মরিচ ও শরিষার তৈল দিয়ে মুড়ি খাবেন তাহলেই হবে।

2897 views