প্রথম বারের মত খুলনা যাচ্ছি?
আমি আগামী কয়েকদিন পরে Admission পরীক্ষা দেওয়ার জন্য খুলনাতে যাবো।
2 Answers
হোটেল হিসেবে আপনাকে বলব আপনার যেখানে পরীক্ষা তার আশেপাশে হোটেল দেখে উঠুন। শহরের ভেতরেই থাকতে চাইলে হোটেল জেলিকো ইন এ থাকতে পারেন। নিরাপত্তা বেশি ভালো পাবেন এবং অন্যান্য ফ্যাসিলিটিও আছে। আর আরো ভালো মানের চাইলে ওয়েস্টার্ন ইন এ যেতে পারেন।
হোটেলে গিয়ে বিশেষ কোনো দিকে খেয়াল রাখা লাগবে না। খুলনার মানুষ বরাবরই হেল্পফুল। রুমে গিয়ে বেডশিট, পিলো কভার চেঞ্জ করিয়ে নিন। ওয়াশরুমে স্লিপার্স, সাবান, ট্যিসু চেক করিয়ে নিন। এসি, গিজার ঠিক কি না চেক করিয়ে নিন। প্রথমে ঢুকেই এগুলো করে নিলে পরবর্তীতে সুবিধায় পাবেন। ভালো মানের হোটেলে উঠলে সেফটি অবশ্যই ভালো পাবেন। এজন্য ওঠার আগে দেখে উঠুন। রুম সার্ভিস কেমন থাকবে সেটা ওঠার আগেই জেনে নিন, নম্বর জেনে নিন। তাহলে সেফটিতে কোনো সমস্যা হবে না।
খাবারের জন্য আমি সাজেস্ট করব স্বাভাবিক যে খাবার খান সেটাই খাবেন। জেলিকো তে রেস্টুরেন্ট নেই কিন্তু ওয়েস্টার্ন ইন এ উঠলে সেখানের রেস্টুরেন্ট থেকেই খাবার খাবেন। বাইরে বের হয়ে আলগা ঝামেলা নেওয়ার প্রয়োজন নেই। অন্য কোনোটাতে উঠলেও চেষ্টা করবেন রেস্টুরেন্ট আছে এমন হোটেলে উঠতে। না উঠতে পারলে কিছু করার নেই তবে আপনাকে প্রতি এলাকায় খাবার খাওয়ার জন্য ভালো রেস্টুরেন্টের নাম বলছি।
-
সোনাডাঙ্গা এলাকায় উঠলে আব্বাসে খেতে পারেন। পরিবেশ বেশি ভালো না, পার্সেল নিবেন।
-
শিব বাড়িতে উঠলে দেশি কিচেন, কাইফেং এ খাবেন। পরিবেশ দুটোরই খুবই ভালো মানের।
-
শহরের ওপরে উঠলে ডিলাক্সে খাবেন। মোটামুটি ধরনের পরিবেশ, খাবারটা ভালো।
-
দৌলতপুরে ওঠার কথা না। তারপরও উঠলে রাজ কাচুরিতে খাবেন।
-
খালিশপুর এলাকায় উঠলে মেগা বিরিয়ানিতে খাবেন, অবশ্যই।
-
গল্লামারি এলাকায় উঠলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা রেস্টুরেন্ট আছে সেটায় যাবেন অথবা মেজবানে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy