পার্শ্ববর্তী হিন্দু প্রতিবেশীকে বা অন্যান্য ধর্মাবলম্বীকে পবিত্র ঈদে মীলাদুন্নবী (দ:) এর তবারুক দেয়া জায়েজ কি না?
2 Answers
অমুসলিম প্রতিবেশীদের খাদ্য দিয়ে সাহায্য করা মহৎ কাজ। কাজেই কোনো অমুসলিম আপনার প্রতিবেশী হলে তার প্রতি সদয় হতে হবে। অসচ্ছল হলে তাকে সাহায্য করা, অনাহারে থাকলে খাদ্য দেওয়া। অথবা, সুপরামর্শ দিয়ে তাদের সহায়তা করা। এতে করে সে ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হবে এবং মুসলমান হওয়ার জন্য আগ্রহী হয়ে উঠবে। কিন্ত মিলাদুন্নবীর দিন মিলাদুন্নবী উপলক্ষে তবারক, সিন্নি, মিষ্টান্ন খাওয়া, বিতরন করা নব প্রচলিত বিদআত। এগুলো ইসলামি শরিয়তে নব-সংযোজন, যেগুলোর পক্ষে আল্লাহ তাআলা কোন দলিল-প্রমাণ নাযিল করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: তোমরা নব-প্রচলিত বিষয়গুলো থেকে বেঁচে থাকবে। কারণ প্রতিটি অভিনব বিষয় বিদআত। আর প্রতিটি বিদআত হচ্ছে— ভ্রান্তি। (মুসনাদে আহমাদ, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিযি) সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। (সূরা মায়েদা, আয়াত: ০২) তাই এগুলো বিষয় পরিহার করাই বাঞ্ছনীয়। পার্শ্ববর্তী হিন্দু প্রতিবেশীকে বা অন্যান্য ধর্মাবলম্বীকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এর তবারক দেয়া জায়েজ আছে কি না এর ফতুয়া আপনি দিলেই ভাল হবে। কারণ আমার কাছে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এর তবারক নিজে খাওয়াই অনুচিত বলে মনে হয়।
এটা বিদাত,, এর কোন ফতুয়া নাই,, , এরা ইসলামের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যাচ্চে। সেখানে ত কোন রাস্তাই নাই,,রাস্তার বাতি ত দুরের কথা
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy