পেটে গ্যাসের সমস্যা?

আমার পেট বায়ুতে ভরা অর্থাৎ গ্যাস। অনেক গ্যাস যা গ্যাসের ঔষধ খেলে একটুও কাজ করে না। বুকে অনেক চাপ আছে রাতে একটু বেশি খেলে শ্বাস নিতে পারি না। রাতে যেটা খাই সে খবারটা আস্ত থাকে হজম হয় না সন্ধ্যা বেলা পায়খানা করি দেখি যা খেয়েছি তাই বেরিয়েছে। শরীর অনেক দুর্বল সারাদিন অনেক ঘুম ধরে। পায়খানা শক্ত না, নরমই হয় কোষ্ঠকাঠিন্য নাই! এখন পেটের এই বায়ু বের করার কোন উপায় আছে কি? ভাইয়েরা! বলুন প্লিজ অনেক উপকার হবে ভাই। অনেকের কাছে শুনলাম নাক দিয়ে নাকি গ্যাস বের করে!
2739 views

5 Answers

আপনি লেবুর শরবত ও হজমী খান তার পর সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন

2739 views Answered

এই পেটের গ্যাস্ট্রিকের কারণে অনেক সময় বুকে প্রচুর ব্যথা করে এবং শ্বাস কষ্ট হয়। তাই এই গ্যাস্ট্রিক থেকে  মুক্তি পেতে আপনি প্রতিদিন সকালে খালিপেটে  ইসুবগুলের ভুসি খাবেন যা আগের রাতেই ভিজিয়ে রাখবেন।

আর শারীরিক দুর্বল ও বদহজমি এর জন্য আপনি একটা সিরাপ খেতে পারেন যা হেপাটলিন  (ক্রয়  করার আগে আপনার সমস্যার    কথা   ডাক্তার এর কাছে জিজ্ঞেস করবেন)এই  সিরাপ খাবেন আর  সকালে খালিপেটে ইসুবগুলের ভুসি খাবেন।  দুই দিনের মধ্যেই ভালো রেজাল্ট পাবেন।

2739 views Answered

আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন|তাহলে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি লাভ করবেন| প্রচুর পরিমাণে পানি পান করতে থাকুন|ইসভগুলের ভূষির শরবত খেলেও উপকৃত হবেন|পাঁকা পেপে খেলে পেট পরিষ্কার ও বায়ুমুক্ত থাকবে| সব ধরণের ভাজাপোড়া, ফাস্ট ফুড, বাসি খাবার, অতিরিক্ত মসলা যুক্ত খাবার এড়িয়ে চলুন|আশা করি উপকৃত হবেন|

2739 views Answered

আপনি সামান্য পরিমাণ বিট লবন কিংবা ৭/৮  টি তুলসি পাতা (চিবিয়ে) খেতে পারেন। তাছাড়া আদাও (সামান্য এক টুকরো খেতে পারেন। কারণ তা) এক্ষেত্রে কার্যকরী পথ্য।

2739 views Answered

আপনি কেলনা গাছে বই বেটে রশি করে খান গ্যাস্ট্রিক থাকবে না আমি নিজেই খাই।

2739 views Answered

Related Questions

Next steps