মোজা পায়ে নামাজ আদায় হবে?
অনেক ভদ্রলোকদের মোজা পায়ে মসজিদে প্রবেশ করতে দেখা যায়। সবধরনের মোজা-ই কম-বেশি দুর্গন্ধযুক্ত হয়। এই অবস্থায় কি নামাজ আদায় কবুল হবে?
3404 views
3 Answers
মোজা পবিত্র হলে তা পরিধান করে নামায আদায় বৈধ। তবে দুর্গন্ধযুক্ত মোজা অন্যের কষ্টের কারণ হলে তা পরে নামায আদায় করলে অন্যকে কষ্ট দেওয়ার গুনাহ হবে। রাসূল সা. ইরশাদ করেন- প্রকৃত মুসলমান ঐ ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। -সহীহ বুখারী: হা. নং ৯, সহীহ মুসলিম : হা. নং ৪১।
3404 views
Answered
মোজা পড়ে সালাত আদায় করা বৈধ। হাদিসে এসেছে...আবুদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুল (সাঃ)-কে জুতা পরিহিত অবস্থায় এবং মোজা পরিহিত অবস্থায় সালাত আদায় করতে দেখেছি’’ (ইবন মাযাহ ১০৩৯)
3404 views
Answered
মোজা পায়ে নামাজ আদায় হবে। তবে মোজা দু’টি যেন পবিত্র হয়। অর্থাৎ, তাতে যেন কোন প্রকারের নাপাকী লেগে না থাকে।
3404 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy