2 Answers

না বিনা কারণে তালাক দিতে পারবে না।

2853 views Answered

কোন নারী বীনা কারনে তার স্বামীকে তালাক দিতে পারবে না। বিয়ের কাবিন নামায় স্ত্রীকে তালাকের কোনো ক্ষমতা অর্পন করা না হয়, তবে স্ত্রী আদালতের অনুমতি নিয়ে তালাক দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারেন। স্ত্রী যেসব কারণে তালাক দেওয়ার অধিকার অর্জন করেঃ স্বামী যদি চার বছর নিরুদ্দেশ থাকেন। স্বামী যদি দুই বছর ভরণপোষণ না দেন। স্বামী যদি আইনের লঙ্ঘন করে দ্বিতীয় বিবাহ করেন। স্বামী যদি সাত বছর বা এর বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন। স্বামী যদি যুক্তিসংগত কারণ ছাড়া তিন বছর বৈবাহিক দায়িত্ব পালন না করেন। স্বামী যদি পুরুষত্বহীন থাকেন। স্বামী যদি দুই বছর অপ্রকৃতিস্থ বা মারাত্মক ব্যাধিতে ভোগেন। নাবালিকা অবস্থায় স্ত্রীর সঙ্গে বিয়ে হয়ে থাকলে সাবালিকা হওয়ার পর স্ত্রী যদি তা অস্বীকার করেন। স্ত্রীর সঙ্গে স্বামী নিষ্ঠুর আচরণ বা নির্যাতন করলে। [সংগ্রহে গুগল]

2853 views Answered

Related Questions

Next steps