7 Answers
আপনাকে tense ভাল করে জানতে হবে এবং sentence এবং শব্দের অর্থ ভাল করে জানতে হবে এবং translation শিখতে পারেন । Tense না জানলে কোনদিনই পারবেন না।
ইংরেজি তে কথা বলার সময়ে Tense খুব একটা প্রভাব বিস্তার করে না। তবে, আপনি যদি শুদ্ধভাবে কথোপকথন চালিয়ে যেতে চান তাহলে আপনাকে Tense জানতে হবে। এর পাশাপাশি, Sentence Formation সম্পর্কে প্রচুর জানতে হবে। Parts Of Speech জানতে হবে জানার মত। vocabulary ভান্ডার বৃদ্ধি করতে হবে । আর, এসবের পাশাপাশি যদি Phrase জানেন তাহলে অনেক ভাল হবে। কথা বলার সময়ে Phrase এর ভূমিকা অনেক।
ইংরেজিতে কথা বলতে চাইলে আগে আপনাকে বাচ্চা হতে হবে, seriously, আপনি আপনার আশেপাশের বাচ্চা গুলোকে দেখেন তো কোনটা tense, grammar শিখে বাংলা শিখেছে। প্রথমেই আপনাকে যা করতে হবে তা হলো একটা community বানাতে হবে যেখানে কেউ ইংরেজি ছাড়া কথা বলতে পারবেনা। ভুল হোক শুদ্ধ হোক বলার অভ্যাস করতে হবে। দ্বিতীয়ত প্রতিদিন ইংরেজি সংবাদপত্র পড়তে হবে এবং অজানা শব্দ গুলো বের করে অর্থ জানতে হবে। তৃতীয়ত ইংরেজি মুভি দেখতে ও শুনতে হবে, দেখা expression এর জন্য, শুনা সঠিক উচ্চারণের জন্য। এবার grammar এর কিছু নিয়ম আপনি চাইলে জানতেই পারেন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
English শিখতে হলে আপনাকে প্রথমে Tence, তারপর Narrations,Suffixes and Preffixes জানতে হবে।
না । গ্রামার জানার কোনো দরকার নেই । আপনি বেশি বেশি ভোকাবুলারি মুখস্থ করুন । আমি কিন্তু গ্রামার তেমন পারিনা তবু বিদেশী ফ্রেন্ডের সাথে কথা বলি । শুধু বাংলাদেশে দেখি গ্রামারের কথা তুলে ধরে যারা ইংলিশ স্পিকিং ক্লাবে ভর্তি হছে তাদের থেকে শুনুন । আমি ভোকাবুলারি মুখস্থ করে আজ কিছুটা হলেও ইংরেজিতে কথা বলতে পারি
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy