3 Answers
সর্দি জ্বর থেকে মুক্তির কয়েকটি উপায়-
১. পর্যাপ্ত বিশ্রাম নিন
কাজ বাদ দিয়ে পরিপূর্ণ বিশ্রাম নিন। তাতে নিজেও জলদি সুস্থ হবেন আর আশেপাশের মানুষের মধ্যেও আপনার থেকে জীবাণু ছড়াবে না।
২. খেতে হবে ঠিকমতো
মৌসুমী সর্দি-জ্বরের ঘরোয়া ওষুধ হলো ঘরে বানানো চিকেন সুপ। আর তার সাথে সাথে তাজা শাকসবজি আর ফল খেতেও ভুলবেন না যেন।
৩. প্রচুর পানি খান
সর্দি-জ্বরে দেহ পানিশূন্য হয়ে পড়ে। তাই এ সময় বেশি করে পানি খেতে হবে। এছাড়া ফলের রস খেতে পারেন। তবে চা-কফি এড়িয়ে চলাই ভালো। হালকা গরম পানিতে মধু আর লেবুর রস মিশিয়ে খেলে উপকার পাবেন।
৪. কফ সিরাপ
ডাক্তারের পরামর্শ অনুযায়ী কফ সিরাপ খান, ঠাণ্ডা আর কাশির সুরাহা হবে।
৫. কাশির লজেন্স খেতে পারেন
গলা ব্যথা বা খুসখুসে কাশির জন্য মেন্থলযুক্ত লজেন্স পাওয়া যায়। খুসখুসে কাশি আর গলা ব্যথা উপশমে কাজে লাগতে পারে।
৬. ভালো ভালো চিন্তা করুন
শরীরের সাথে মনের সম্পর্ক তো চিরন্তন। তাই শুভ চিন্তা করুন। এটা আপনাকে সুস্থ হতে সাহায্য করবে।
যদি কাশি, গলা ব্যথা, জ্বর সপ্তাহ খানেকের বেশি থাকে আর সুস্থ না হয়ে যদি অসুখ আরও বাড়ে তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।
আপনি ডাক্তার এর পরামর্শে ঔষধ সেবন করুন।আর জ্বর নাপার পর আপনি ঔষধ সেবন করবে প্লিজ ভুলেও আন্দাজ ঔষধ খাবেন না। আর এই অবস্থায় শুধু এইচ ট্যাবলেট আর মক্সাছিল ক্যাপসুল খাবেন সাথে সেকলো ২০ । আর অবস্বই ডাক্তারে কাছে যাবেন।
৭ দিন ধরে জ্বর এ পর্যন্ত আপনি কোন ডাক্তারের পরামর্শ নিয়েছেন কি? ৭ দিন হলো জ্বর যা কিনা কোন মতেই অবহেলা করা উচিত নয়। হতে পারে টাইফয়েড বা অন্য কিছু। তাই যত দ্রুত পারেন একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।