বেশি খাবার খাওয়া কি হারাম?

অামার বয়স ২০ বছর,,শারীরিক অবস্থা খুব খারাপ,,স্বাস্থ্য একদম নেই,,বেশি কাজ করতে পারিনা,,ডাক্তার বলেছে বেশি বেশি করে খেতে,,অামি জানতে চাচ্ছি শারীরিক সুস্থ হবার জন্য যদি অামি হালাল খাদ্য বেশি বেশি খাই তাহলে কি অামার গুনাহ হবে
2884 views

2 Answers

বেশি খাবার খাওয়া হারাম নয়। তবে হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন যে উদরপূর্তি করে খাওয়ার মত খারাপ কাজ আর কিছুই হতে পারে না। শরীর সুস্থ ও সবল রাখার জন্য কয়েক লোকমাই যথেস্ট। কিন্তু কেউ যদি পেট ভরেই খেতে চায়, সে যেন পাকস্থলির এক- তৃতীয়াংশ খাদ্য, এক-তৃতীয়াংশ পানি এবং বাকী এক-তৃতীয়াংশ বাতাস দিয়ে পূর্ন করে, যাতে শ্বাস প্রশ্বাসের সুবিধা হয়। (তিরিমিযী হাদিস নং-৫১৬)

2884 views Answered

বেশি খেলে যদি শারীরিক দূর্বলতা প্রকাশ না পায় বরং এর দ্বারা শারীরিক উন্নতি এবং ইবাদাত পালনে কোনো ত্রুটি দেখা না দেয় তাহলে খেতে কোন সমস্যা নেই। তবে বেশি না খাওয়াই ভালো।

2884 views Answered

Related Questions

Next steps