আমি আমার বিকাশ পিন ভুলে গেছি?
3 Answers
আপনি বিকাশের হটলাইন ১৬২৪৭ কল দিয়ে আপনার সমস্যার কথা জানান। তবে অবশ্যই যে সিমে বিকাশ আইডির সমস্যা সেই সিম দিয়ে ফোন দিবেন। অথবা বিকাশ কাষ্টমার কেয়ার এ যোগাযোগ করুন।
তিন টি সহজ ধাপ অনুসরন করে পাসওয়ার্ড বা পিন রিসেট করে ফেলুনঃ ১। ১৬২৪৭ নম্বরে কল করুন ২। কাস্টমার সার্ভিস প্রতিনিধিকে কিছু তথ্য দিয়ে আপনার বিকাশ ওয়ালেট-এর মালিকানা প্রমান করুন ৩। পিন রিসেট-এর এসএমএস পাওয়ার পর *২৪৭# ডায়াল করে নিজের পিন রিসেট করুন আপনার পিন রিসেট-এর জন্য সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোনো সময় অনুগ্রহ করে বিকাশ হেল্পলাইন নম্বর ১৬২৪৭-এ যোগাযোগ করুন। অথবা, আপনার মোবাইল হ্যান্ডসেট, ফটো আইডি কার্ড এবং ফটো আইডি কার্ড-এর ফটোকপি নিয়ে বিকাশ কাস্টমার সেন্টারে যোগাযোগ করুন। বিকাশ কাস্টমার সেন্টারের ঠিকানা জানতে ভিজিট করুনঃ www.bkash.com/bn/support/contact-us খেয়াল রাখবেন নিজের গোপন পিন নম্বর কাউকে জানাবেন না।
আপনি যে ভোটার আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খুলেছিলেন,সেই আইডি কার্ড টি হাতে রেখে 16247 এই নাম্বারে কল করুন।কল করার পর সরাসরি কথা বলার জন্য যেকোন নাম্বার(১/২/০) চাপতে বলবে.....। তার পর সরাসরি বিকাশ কাস্টমার সার্ভিস কে বলুন,যে আমি আমার বিকাশ পিন ভুলেগেছি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy