জুম্মার নামাজ সম্পর্কে?
3 Answers
হ্যাঁ। এই দশ রাকাত নামাজ আদায় করলেই চলবে। প্রথমে চার রাকাত সুন্নাতের নিয়্যত হলোঃ ★"নাওয়াইতু আন উছল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকয়াতি ছলাতিল কবলাল জুময়াতু সুন্নাতু রাছূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিস শারিফাতি আল্লাহু আকবার"। আর শেষের চার রাকাত সুন্নাত নামাজের নিয়্যত হলোঃ ★"নাওয়াইতু আন উছল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকয়াতি ছলাতিল বা'দাল জুময়াতু সুন্নাতু রাছূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিস শারিফাতি আল্লাহু আকবার"।
জুমু‘আর নামায ফরয ২ রাকাআত। এর পূর্বে ৪ রাকাআত সুন্নাত এবং পরে ৪ রাকাআত সুন্নাত। সর্বশেষে আরো ২ রাকাআত সুন্নাত পড়তে পারলে ভালো; বরং পড়া উচিত। সে হিসেবে মোট ১২ রাকাআত হলো। এখন আসি নিয়ত সম্পর্কে। প্রথমে বলবো, আরবীতে আমরা যে নিয়তটা সাধারণত করে থাকি তা হাদীসের কোথাও উল্লেখ নেই। আর আমরা আরবী ভাষাভাষীও নই। সেক্ষেত্রে আরবীতে নিয়ত করতে গেলে ভুল হয়ে যাওয়াটা সাভাবিক। আর যদি ভুলটা সেই রকম হয়, তাহলে নামাযটা আদায় নাও হতে পারে। এজন্য আমরা বাংলা ভাষাভাষীদের জন্য বাংলায় নিয়ত করা ভালো। এখন নিয়ত কিভাবে করবো, ফরয দুই রাকাআতের নিয়ত : আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে জুমুআর দুই রাকাআত ওয়াজিব নামায আদায় করছি। এভাবে সুন্নাতের ক্ষেত্রে : আমি কিবলামুখী হয়ে জুমুআর পূর্বের চার রাকাআত সুন্নাত নামায আদায় করছি। এভাবে জুমুআর পরের চার রাকাআত এবং শেষের দুই রাকাআতের ক্ষেত্রে : আমি দুই রাকাআত সুন্নাত আদায় করছি। আশা করি উত্তরটি পেয়েছেন।
জুমআর নামাজের রাকাত সংখ্যাঃ ❖ প্রথমে চার রাকাত কাবলাল জুমআ। ❖ তারপর খুতবা পাঠের পর দুই রাকাত ফরজ নামাজ। ❖ তারপর চার রাকাত বাদাল জুমআ আদায় করতে-ই হবে। তবে জুম্মার দিন তাহিয়্যাতুল অজু দুই রাকাত সুন্নত। দুখলুল মসজিদ দুই রাকাত সুন্নত। দুই রাকাত নফল নামাজ আদায় করা উত্তম। তবে এই নামাজ গুলো জুমাআর নামাজের সঙ্গে সম্পৃক্ত নয়। বাংলায় নিয়াতঃ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কেবলামুখী হইয়া...+...রাকআত...+... নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy