আমি আরবী দেখে পড়তে বা লিখতে পারি না, আমি যদি সূরা মুখস্ত করে নামাজ পড়ি তাহলে কি নামাজ হবে?
4 Answers
নামাজ পড়তে হলে কোরআন দেখে বা লিখতে জানতে হবে এমন শত' নয়। শত' হল নামাজে কোরআন সহিহ করে পড়তে হবে। কাজেই আপনি সুরা মুখস্ত করে সহিহ করে পড়ুন ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। তবে একজন মুসলিম হিসাবে কোরআন পড়তে জানা অপরিহায' বিষয়।
আল্লাহ তায়ালা ইরশাদ করেন, তোমরা তারতীল সহকারে কুরআন তেলায়াত কর। (সূরা মুজ্জাম্মিল, আয়াতঃ ৪) উক্ত আয়াতে ধীরে ধীরে স্পষ্টভাবে কুরআন তেলায়াতের নির্দেশ দিয়েছেন। আর তা হলো তাজভীদ সহকারে তেলওয়াত। নামাজ আদায়ের জন্য কোরআন দেখে বা লিখতে পারা মূল বিষয় নয়। আপনি সহিহ শুদ্ধ বা স্পষ্টভাবে কুরআন তেলায়াত করতে পারেন কিনা এটাই মূল বিষয়। বাংলা দেখে যদি সূরা মুখস্ত করেন এক্ষেত্রে হরফের মাখরাজ অনুযায়ী পড়তে পারবেন না। তাই একজন ভাল হুজুর বা তাদের রেকর্ড কৃত সুরা শুনে মুখস্থ করে নিন। নামাজ হবে ইনশাআল্লাহ।
আপনার নামায আদায় হবে । নামাষ আদায় করার জন্য কুরআনের শেষ দশটি সূরা মুখস্ত থাকা ভালো তবে একজন মুমিনের কোরআন তেলাওয়াত শিখে নেওয়া উত্তম ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy