মুসলিম মেয়েরা কালো বোরকা পরিধান করে কেন?

আসলে প্রশ্নটি আমাকে ব্যক্তিগত বার্তায় করা হয়েছে যার কোন পয়েন্ট নেই এবং উত্তর দেওয়ার অনুরোধ করলেও না জানার কারণে বলতে পারছিনা।
3054 views

3 Answers

বোরকা কালো হওয়ার কারণ

বোরকা কালো হওয়া জরুরী নয়৷ বোরকার রং এমন হতে হবে যাতে পরপুরুষের নজর সেদিকে আকৃষ্ট না করে৷ আর যেহেতু কালো রং এর দিকে মানুষ কম আকৃষ্ট হয়, এজন্য বোরকার রং কালো হয়৷

3054 views Answered

সুনির্দিষ্ট কোন কারণ নেই। তবে আমার কাছে মনে হচ্ছে-

*  রঙের মনস্তাত্ত্বিক গবেষণায় বলা হয় এটি শক্তির প্রতীক। অন্যভাবে বলা যায়, সব নেতিবাচক শক্তির বিরোধিতাই করে এ রঙ। কালো রঙ পছন্দ করেন, এমন ব্যক্তি বরাবরই রক্ষণশীল, অভিজাত ও বাস্তবধর্মী। এমনটাই বলা হয়েছে কালার সাইকোলজিতে।

** এ রং প্রতিরক্ষামূলক বাধা সৃষ্টি করে যেন মনে হবে আপনার দিকে আসা সকল অপশক্তিকে শুষে নিচ্ছে। ইত্যাদি।

3054 views Answered

মুসলিম মেয়েরা কালো বোরকা যে কারনে পরিধান করেঃ সুরা নুর এর ৩১ নাম্বার আয়াত নাযিল হবার পর মুসলিম মহিলাদের মধ্যে ওড়নার প্রচলন করা হয়। মুমিন মহিলারা কুরআনের এ হুকুমটি শোনার সাথে সাথে যেভাবে একে কার্যকর করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার প্রশংসা করে বলেনঃ সূরা নূর নাযিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখ থেকেঃ وَلْيَضْرِبْنَ جِخُمُرِهِنَّ عَلىٰ جُيُوْبِهِنَّ. বাক্যাংশ শোনার পর তারা নিজের কোমরে বাঁধা কাপড় খুলে নিয়ে আবার অনেকে চাদর তুলে নিয়ে সংগে সংগেই ওড়না বানিয়ে ফেলল এবং তা দিয়ে শরীর ঢেকে ফেললো। (বুখারীঃ ৪৭৫৯) অন্য বর্ণনায় এসেছে, উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন وَلْيَضْرِبْنَ جِخُمُرِهِنَّ عَلىٰ جُيُوْبِهِنَّ. এ আয়াত নাযিল হলো, তখন তাদের মাথা এমনভাবে কালো কাপড় দিয়ে ঢেকে ফেলল মনে হয় যেন তাদের মাথার উপর কাক রয়েছে। [আবু দাউদঃ ৪১০১]

3054 views Answered

Related Questions

Next steps