এবার ইচ্ছা হচ্ছে এটা বলতে যে আমার আইডিটি ব্লক করুন।এই সাইটে আমার থাকতে ইচ্ছে করছে না?

অনেক অভিজ্ঞ সদস্য কে বলতে দেখেছি যে পুরাতন প্রশ্নের উত্তর দিবেন না।কেন দিব না?অনেক সময় পুরাতন প্রশ্নে দেখি ভুল উত্তর।সেই ভুল উত্তরটা ঠিক করে সঠিক উত্তর দিতে সমস্যা কী?উত্তর দিলেই সেটা হিডেন করা হয়।কারণ কী?প্রশ্ন করলে উত্তর আসে পুরাতন প্রশ্নের উত্তর দিবেন না।এতে আইডি বাধাগ্রস্ত হতে পারে।কেন?তাদের কী অধিকার নেই যে সঠিক উত্তর টা পাক?আর এটা অনেক পুরানা ও ভুল উত্তর দেখে আর কেউও এই প্রশ্ন করতে পারবে না।সেটা বন্ধ করে দিয়ে দেখানো হবে এই প্রশ্নের ডুপ্লিকেট হওয়ায় বন্ধ করা হয়েছে।তাহলে তো সেও ভুল উত্তর পেল?বিশ্ময়ের বিশেষ সদস্য ও আডমিন প্যানেলকে বলছি এর দ্রুত সমাধান করতে না হলে আমি এমন কিছু করতে বাধ্য হব যাতে আমার আইডি ব্লক করা হক।আমার দরকার নেই বিশ্ময়ের আইডির।এখন পর্যন্ত আমার প্রায় সব প্রশ্নই অভিযোগ।
3008 views

4 Answers

পুরাতন প্রশ্নে উত্তর করা যাবে না, কথাটা কিন্তু অনেকে অনেক ভাবে বুঝে। পুরাতন প্রশ্নের সব উত্তরই প্রত্যাখান যোগ্য নয়। যে সমস্ত প্রশ্নে সঠিক উত্তর নাই সেখানে সঠিক উত্তর করতে কোনো বাঁধা নাই। আর আমরা এটাই চাই যে প্রশ্নকর্তা সঠিক উত্তর পাক। ওই সমস্ত প্রশ্নে যদি আপনি দেখেন যে ভুল উত্তর এসেছে তাহলে কি কারণে ভুল সেটা মন্তব্যে জানিয়ে দিয়ে উত্তর করুন। কোনো সমস্যা নাই। তবে এমন কতগুলো প্রশ্ন আছে যেগুলো শুধু মাত্র একটা সময়ের জন্য প্রযোজ্য ছিল কিন্তু এখন নাই যেমন ঃ ২০১৩ সালের এসএসসি রুটিন চাই? এরকম প্রশ্নের উত্তর করা যাবে না। আর বন্ধের ব্যাপারে বলতেছেন! যে সমস্ত উত্তরে ভুল উত্তর আছে সে সমস্ত প্রশ্ন বন্ধের জন্য ইউজ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন।

3008 views Answered

বিস্ময়ের সকল সদস্য চাই প্রশ্নকর্তা যেন প্রশ্নের যথাযত সঠিক উত্তরটি পাবে এজন্য বিস্ময়ে এডমিন, মডারেটর বিনামূল্য পরিশ্রম করে যাচ্ছে।তাঁরা দেখে শুনে সব প্রশ্নে সঠিক উত্তরটিই রাখতে কার্যক্রম করেন।

এবার আপনার প্রথম কথায় আসি। আপনাকে কে বলেছে /কোন বিশেষ সদস্য বলেছে পুরাতন প্রশ্নে উত্তর করা যাবে না।যে পুরাতন প্রশ্নে কোন উত্তর বা,ভুল উত্তর থাকে সেগুলো অবশ্যই উত্তর করার অনুমতি আছে যে কেউ চাইলে উত্তর করতে পারবে ।কোন বাঁধা নেই উত্তর করতে। যেগুলো হিডেন করা সেগুলো হতে পারে প্রশ্নের সঠিক উত্তর আছে এজন্যই লুক্কায়িত করেছে। আপনার কাছে যদি কোন অভিযোগ থাকে যে,পুরাতন প্রশ্নে সঠিক উত্তর নেই বা কোন উত্তর ছিল না সেখানে উত্তর করেছেন সেটা লুক্কায়িত হয়েছে এরকম হলে লিঙ্কসহ অভিযোগ করতে হবে।

3008 views Answered

আপনি বিস্ময়.কম এ যুক্ত হয়েছিলেন মানুষের বৃহত্তর কল্যাণে কাজ করবেন বলে। না হয় একবার দুবার হিডেন হলোইবা উত্তর। আইডি ব্লক হলে চাইলেও আপনার সুচিন্তিত মতামত জানিয়ে কারো উপকারে আসতে পারবেন না। এগারো বছর ধরে আমি শিক্ষকতা করছি, আমাকে ও উপদেশ দেয়া হয়েছে কিভাবে উত্তর দিব অথচ উত্তর সঠিক করাই আমার পেশা। কাজেই আপনাকে এ জাতীয় চিন্তা বাদ দিতে হবে। ক্ষুদ্র স্বার্থ রক্ষায় বৃহত্তর স্বার্থের জলাঞ্জলি দিবেন না। আপনার কাছে আরো অনেক সুন্দর সুন্দর উত্তর আশা করছি যার মাধ্যমে এই সাইট টি সমৃদ্ধ হবে।

3008 views Answered

৩৭ জন বিশেষজ্ঞ ও সমন্বয়কের মধ‍্যে আমার জানা ৭ জন বিশেষজ্ঞ বা সমন্বয়ক অকারণে হিডেন, ব্লক, সতর্ক এগুলো করে। বাদ বাকী ৩০ জন বিশেষজ্ঞ ও সমন্বয়ক সাধারণ সদস‍্যদের প্রতি যথেষ্ট আন্তরিক। আশা করি বিস্ময়ের ৩৭ জন বিশেষজ্ঞ ও সমন্বয়কই অকারণে হিডেন, ব্লক, সতর্ক করা থেকে বিরত থাকবে। বিস্ময়ে সুন্দর পরিবেশ বজায় রাখতে হলে সকল বিশেষ সদস‍্যকেই সকল সাধারণ সদস‍্যের প্রতি আরো বেশি আন্তরিক হতে হবে। অন‍্যথায়, একটা সময় বিস্ময়ে ৩৭ জন বিশেষজ্ঞ ও সমন্বয়ক ছাড়া অন‍্য কোনো সদস‍্য থাকবে বলে আমার মনে হয় না। এমন আচরণ করলে বিস্ময়ে একটিভ সদস‍্যদের সংখ‍্যা কমবে, প্রশ্ন-উত্তরে ভিউ অনেক কমে যাবে, ভালো ভালো প্রশ্ন-উত্তর করা অনেক হ্রাস পাবে, বক্কর-চক্কর নাম দিয়ে একজনে ২০ আইডি খুলে বিস্ময় চালাবে। ৭ জন বিশেষজ্ঞ বা সমন্বয়কের আরো বেশি আন্তরিক হওয়া উচিত।

3008 views Answered

Related Questions

Next steps