পাতলা পাখানা বাড়ে বাড়ে হছে কি করলে ভাল হবে কি করণীয়?

কি ঔষধ  বা ট্যাবলেট খাবো আর পাতলা পাখানা ডায়রিয়া কেন হয় বলবেন।

 
3579 views

5 Answers

প্রথমে আপনি খাবার সেলাইন খান। ওর সেলাইন নামে একটি সেলাইন  আছে সেটা খাওয়া শুরু করুন। আপনার এলাকার ভালো ওষধ এর দোকানে যেয়ে আপনার সমস্যার কথা বলুন। তাঁরা আপনাকে ওষধ  দিবে।

3579 views Answered

প্রকৃতপক্ষে একধরনের ব্যাকটেরিয়া বা জীবাণুর আক্রমণে ডায়রিয়া ও পাতলা পায়খানা হয়। আবার বদ হজম বা গ্যাসের কারণেও পাতলা পায়খানা হয়। ডায়রিয়ার লক্ষণ-- ঘন ঘন পাতলা পায়খানা হওয়া, বারবার বমি হওয়া, খুব পিপাসা লাগা, মুখ ও জিহ্বা শুকিয়ে যাওয়া, দেহের চামড়া কুচকে যাওয়া, চোখ বসে যাওয়া, দূর্বলতা ইত্যাদি। উপরিউক্ত লক্ষণগুলো যদি আপনার প্রকাশ পেয়ে থাকে তাহলেই আপনার ডায়রিয়া হতে পারে। ডায়রিয়ার লক্ষণ প্রকাশ পেলে দেরি না করে অভিজ্ঞ একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আর যদি শুধুমাত্র পাতলা পায়খানা হয়ে থাকে তাহলে আপনি অ্যামোডিস Amodis খেতে পারেন। আর প্রতিবার পায়খানার পর ওর-স্যালাইন খান যতক্ষণ পর্যন্ত না আপনার পাতলা পায়খানা না সারে।

3579 views Answered
আমাদের দেশে ডায়রিয়ার বড় একটি কারন হলো IBS.
তাছাড়াও বেশি পরিমাণে দুধ খেলেও এটি হতে পারে।
হরমোনাল কারনেও ডায়রিয়া হয়। 

শক্ত খাবার খান।

কাচা কলা রান্না করে খেতে পারেন। 

স্যালাইন চালিয়ে যান।

খুব সমস্যা মনে করলে, Tab. Filmet ( 400)  দিনে ২ বার সেবন করুন। 

ভাজাপোড়া খাবার চলবে না।

উন্নতি না হলে একজন মেডিসিন বিভাগের ডাক্তার কে দেখান। 

3579 views Answered
আপনি আপনার নিকটস্থ এলাকার ফার্মেসি থেকে ওর স্যালাইন এনে পানিতে মিশিয়ে ভালো না হওয়া পর্যন্ত খেতে হবে। এবং নিকটস্থ ফার্মেসি থেকে আপনার সমস্যার কথা বলে ঔষধ খেতে পারেন। অথবা Meryl 4oo mg খেতে পারেন। যদি রোগ নিরাময় না হয় তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। পাতলা পায়খানার কারণ বিভিন্ন কারণে পাতলা পায়খানা হয়ে থাকে। সচরাচর দূষিত খাদ্য গ্রহণের মাধ্যমে হয়ে থাকে। বাসি খাবার গ্রহণ করলেও পাতলা পায়খানা হওয়ার প্রবনতা দেখা দেয়। তাছাড়া জীবাণু যুক্ত পানি পানের মাধ্যমে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা আছে। বদ হজম, গ্যাস ইত্যাদির কারণে হয়। আশা করি বুঝতে পারেছেন।
3579 views Answered

আপনি রাইস স্যালাইন খান। এর প্রস্তুত প্রণালী প্যাকেটের গায়ে দেয়া আছে। দিনে দুই থেকে তিনবার পাতলা পায়খানা না কমা পর্যন্ত খান। আর পাতলা পায়খানা হওয়ার কারণ হলো বাসি পঁচা খাবার খাওয়া, জিবানুযুক্ত পানি ও খাবার গ্রহণ করা, খাবার গ্রহণ করার পূর্বে হাত ভালোভাবে ধৌত না করা, অতিমাত্রায় খাবার খাওয়া ইত্যাদি। তাছা্ড়া আরো বহু কারণ আছে।

3579 views Answered

Related Questions

Next steps