আত্নহত্যা করতে ইচ্ছে করে কেনো?
বয়স ২০। সমস্যাঃ ৩ মাস থেকে জ্বর,মাথা ঘোরে,মাথা ব্যাথা করে,বুক ধরফর করে,অস্থির অস্থির লাগে,কোন কিছু ভাল লাগে না,মাথা দিয়ে মনেহয় আগুনের তাপ বের হয়,কোন কাজ কাম করতে ইচ্ছে করে না,মনেহয় পাগল হয়ে গেলাম এবং আত্নহত্যা করতে ইচ্ছে করে। অনেক বড় বড় বিভাগিয় প্রধান ডাক্তারের চিকিৎসা নিয়েছি কোন কাজ হয়নি এই সমস্যা গুলো ৩ মাস থেকে প্রায় ৪০ হাজার টাকার চিকিৎসা করলাম কোন উপকার পেলাম না। পরে বাধ্য হয়ে কবিরাজের কাছে গেলাম তিনি আমার হাত দেখে বলে কোন এক মেয়ে নাকি আমাকে পাওয়ার জন্য আমার উপর জাদু টোনা অর্থাৎ করোনি করেছে অন্যের দারায় নাকি পানির সাথে আমাকে কিছু খাওয়াইছে তার কারোনেই নাকি আমার এই সমস্যা গুলো হচ্ছে তাই কোন ডাক্তারি ঔষধ কাজ করতেছে না।তবে হ্যা এরকম একটা মেয়ে আছে আমার পিছোনে আমি প্রেম করতে চাইনা তার পরেও আমার পিছোনে লেগেই আছে।এখন এ অবস্থায় আমি সুস্থ্য হতে কি করবো সবার মতামত চাই??
3075 views
2 Answers
অনুগ্রহপূর্বক আর যাই হোক আত্নহত্যা করবেন না,আত্নহত্যা করা মহাপাপ,ডাক্তার এবং কবিরাজি চিকিৎসায় যেহেতু কাজ হচ্ছে না,আপনার উচিত সেই মেয়েটির সাথে বিষয়টা নিয়ে খোলাখুলি কথা বলা।তাকে বুঝান যে আমাকে বিয়ে করলে তুমি সুখি হতে পারবেনা,আমিও সুখি হতে পারবো না,ভালোভাবে বললে নিশ্চই কাজ হবে,দরকার পরলে হাতে পায়ে ধরেও বুঝান,যেহেতু আপনার জীবন আপনার কাছে অনেক মূল্যবান।
3075 views
Answered
আত্মহত্যা করা মহাপাপ।আত্ম হত্যা করে যদি কোনো কিছুর সমাধান হতো তাহলে মানুষ হতাশ হলে আর ঘুরে দাঁড়াতে চাইত না।আপনি এটার কথা মাথা থেকে বের করে দিন।আল্লাহর ইবাদতে মশগুল থাকুন।পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন।কষ্ট হলেও মসজিদে নামাজ পড়বেন।যিকির বেশি বেশি করুন।
3075 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy