যিনা বিষয়ক প্রশ্ন?

দুইটা ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বলে প্রতিজ্ঞাবদ্ধ, এই মুহুর্তে যদি তারা যৌন মিলন করে তাহলে কি যিনা করা হবে??

আর যদি যিনা হয় তাহলে দুইজন বিয়ে করে নিলে কি যিনা থেকে পরিত্রাণ পাওয়া যাবে???
2800 views

2 Answers

এটা অবশ্যই যীনা করা হবে।কেননা তারা এখনো বিবাহ করে নি।আর আপনি যদি মনে করেন বিয়ের পর তারা যীনা থেকে মুক্তি পাবে তাহলে তা ভুল ভাবছেন।কেননা তারা বিয়ের আগে যীনা করে পাপ করেই ফেলেছে।

2800 views Answered

দুইটা ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বলে প্রতিজ্ঞাবদ্ধ এই মুহুর্তে তারা যৌন মিলন করলেও তা যিনা করা হবে। বেগানা নারীর সাথে মেলামেশা, নির্জনবাস, ইত্যাদি হারাম। এটা ব্যভিচার যা কবিরা গুনাহ। যিনা কারীর জন্য আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি ঘোষণা করেছেন। যদি এই গুনাহকারী বিবাহিত হয় তাহলে তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে ১০০ বেত্রাঘাত করা হবে। তাই ভেবে দেখুন এটা কত-ই নিকৃষ্ট কাজ। আর দুইজন বিয়ে করে নিলে-ও যিনার গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া যাবে না যদি না তওবা করেন। হে ঈমানদারগণ! তোমরা সকলে আল্লাহর কাছে তওবা প্রত্যাবর্তন কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা নূরঃ ৩১) আল্লাহ বলেছেনঃ বিশ্বাসীদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের যৌন অঙ্গকে সাবধানে সংযত রাখে এটিই তাদের জন্য অধিকতর পবিত্র। ওরা যা করে, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে অবহিত। (নূরঃ ৩০) আপনার অনুতপ্ত হয়ে এ গুনাহ থেকে তওবা করা এবং এর থেকে ফিরে আসার অটল সিদ্ধান্ত নেয়া অনিবার্য।

2800 views Answered

Next steps