নাগরিক বিষয়ক প্রশ্ন। উত্তর চাই?
বাংলাদেশের অধিবাসী সজীব সিঙ্গাপুরে মেরিন সার্ভিসে কর্মরত আবস্থায় অস্ট্রেলিয়ান মেয়েকে তিন বছর হয় বিয়ে করেছেন।সিঙ্গাপুর থেকে স্ত্রীকে নিয়ে আমেরিকার একটি জাহাজে করে তিনি অস্ট্রেলিয়ায় যাচ্ছিলেন। অস্ট্রেলিয়া পৌছানোর পূর্বেই জাহাজে তাদের মেয়ে মারিয়ার জন্ম হয়।বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পরতে আসা সজীবের ছোট ভাই সাগর গত নির্বাচনে ভোট দিতে পারেনি ।
১।মারিয়া কোন দেশের নাগরিকত্ব লাভ করবে? কারণসহ ব্যাখ্যা কর।
2 Answers
জন্মস্থান রীতিতে মারিয়া আমিরিকার নাগরিক। পিতৃসুত্রে বাংলাদেশের আর মাতৃসুত্রে অস্ট্রেলিয়ার নাগরিক।
প্রিয় প্রশ্নকারী, আমি ২য় প্রশ্নের উত্তর প্রদান করার কারণ জ্ঞাত থাকার জন্যে আমি এর জন্যে দুঃখিত। সজীব বা সাগর দুজনই অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও তাদের নাগরিক অধিকার ভিন্ন। রাষ্ট্রের সদস্য হিসেবে মানুষ যেসব সুযোগ সুবিধা ভোগ করে তাই অধিকার। এ অধিকার ব্যাক্তি ও সমাজের মঙ্গলের জন্য অপরিহার্য। রাষ্ট্র কর্তৃক প্রদত্ত এবং রাষ্ট্রের সাহায্যে ও সমর্থনে নাগরিকগণ এ অধিকার ভোগ করে। অন্য কেউ নাগরিকের অধিকার হস্তক্ষেপ রাষ্ট্র শাস্তির ব্যবস্থা করে থাকে। রাষ্ট্রে বসবাসকারী নাগরিকের অধিকার রয়েছে যা ভোগের মাধ্যমে সুষ্টুভাবে জীবনযাপন হয়। সজীব ও সাগর জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হলেও সজীব অস্ট্রেলিয়ার মেয়েকে বিয়ে করার কারণে অনুমোদনসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করেছে। তাই সজীবের অন্যান্য নাগরিকের মতো ভোট দানের অধিকার রয়েছে। কিন্তু তার ছোট ভাই পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও সে দেশের নাগরিক নয়। তাই তার ভোট দানের অধিকার নেই। সজীব অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। কিন্তু সাগর অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেনা। আর এ প্রেক্ষিতে বলা যায়, সজীব সাগরের নাগরিক অধিকার ভিন্ন। তথ্যসূত্র জুপিটার ৬ষ্ট শ্রেণী
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy