ব্যাসিক জ্ঞান চর্চা করার জন্য কি করা যেতে পারে(স্টাডি চলাকালীন)?
এক্ষেত্রে ছাত্রদের জন্য টিউশনি করাটা কতটা যৌক্তিক?????
2753 views
1 Answers
বেসিক জ্ঞান চর্চার জন্য টিউশনি সর্বোত্তম উপায়। কারণ পড়াতে গেলে পড়তেই হয়। সেভাবে যা পড়াচ্ছেন সেটা আপনারও চর্চা হয়ে যায়। এতে আপনার মস্তিষ্কে সকল তথ্য সুন্দরভাবে স্থায়ী হয়ে যায়।
কারণ দেখুন, ক্লাস সিক্সে যা আপনি পড়ে এসেছেন ইন্টারে যেতে যেতেই তা প্রায় ভুলে যাবেন। আর ভার্সিটি উঠলে তো আর থাকবেই না। এখন আপনি যদি টিউশনি করেন তাহলে উক্ত বিষয়গুলো আবারো আপনার মাঝে আসবে এবং আপনি চর্চা করতে পারবেন। ছোট ক্লাসে পড়ে সব বিষয়ই কিন্তু বড় হয়ে লাগে।
আর বেসিক জ্ঞান চর্চার আরো কিছু মাধ্যম আছে। যেমন-
- কোনো ফোরামে অ্যাড হয়ে যাওয়া। বিস্ময়েও হতে পারেন।
- টেলিভিশনের জ্ঞানমূলক প্রোগ্রাম দেখা। ডিসকভারি, জিওগ্রাফি, হিস্টোরি এরকম বেশ ভালো কিছু চ্যানেল আছে।
- ফেসবুকে জ্ঞানমূলক গ্রুপে অ্যাড হওয়া। এক্ষেত্রেও অনেক গ্রুপ আছে। আবার জ্ঞানমূলক পেজেও লাইক দিয়ে রাখতে পারেন, যেন নিউজফিডে ভালো ভালো সবকিছু থাকে।
2753 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy