দয়া করে বিস্তারিত ভিতরে দেখুন?

help post কম্পিউটার অভিজ্ঞ ভাইয়েরা দয়া করে সাহায্য করেন আমার কম্পিউটারে আজ ২ জিবি র্যাম লাগিয়েছি (আগে ddr2 2gb ছিলো)এখন সমস্যা হলো আমি পিসি চালু করে কিছুক্ষণ ব্যবহার করার পরে অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং পরে পাওয়ার বাটন চাপলে সাথে সাথে চালু হয় না,প্লাগ থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আবার লাগিয়ে পাওয়ার বাটনে চাপ দিলে পুনরায় চালু হয়। এই সমস্যাটি কিসের কারনে হচ্ছে এবং এর সমাধান কি হতে পারে। ধন্যবাদ
2709 views

1 Answers

কিছুক্ষন ব্যবহার করার পর। মানে ভালভাবে চলতে চলতে কিছুক্ষন পর বন্ধ হচ্ছে যদি এমন হয় তবে প্রসেসর এর উপর যে কুলিং ফ্যানটা আছে তাতে সমস্যা হয়েছে। হয় ফ্যানটি ঘুরছেনা অথবা ফ্যানের তলাই যে হিটসিংক টা রয়েছে যেটা প্রসেসরে গায়ে চেপে লেগে থাকে সেটা ঢিলা হয়ে গেছে।  আপনি ফ্যানের নব গুলো খুলে পরিষ্কার করে পুনরায় ভালভাবে চেপে লাগিয়ে দিন ঠিক হয়ে যাবে। আর যদি বিষয়টা এমন হয় যে,  পাওয়ার অন করলেও স্ক্রিন আসেনা কিন্তু অন হচ্ছে ফ্যান ঘুরছে বোঝা যাচ্ছে। কিন্তু বিদ্যুৎ অফ করে দিয়া আবার অন করলেও স্ক্রিন আসেনা সে ক্ষেত্রে র‍্যামের সমস্যা, র‍্যাম খুলে আবার লাগান। ঠিক হয়ে যাবে।

2709 views Answered

Next steps