ইসলাম ধর্মে কি এরকম মন্দির এবং মসজিদ পাশাপাশি থাকার কোন বিধান আছে?

মসজিদ-মন্দিরে সম্প্রীতির বন্ধন লালমনিরহাটে

মসজিদ-মন্দিরে সম্প্রীতির বন্ধন লালমনিরহাটে

2924 views

3 Answers

না, থাকার অধিকার নেই। কারণ এতে মসজিদ তথা আল্লাহ তাআলার ঘরের সম্মান ও আজমত রক্ষা হয় না। বরং এটা উদারতার নামে সংগোপনে মানুষকে মন্দিরের দিকে আহ্বান করাার কুট কৌশল অথবা, অজ্ঞান ও মূর্খ্য লোকদের নেতৃত্ব লাভ ও তাদের ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকার বিষ ফল। মহান আল্লাহ এধরনের জ্ঞানহীনতা থেকে হিফাজত করুন। তাদেরকে সঠিক বুঝ দান করুন। আমীন।

2924 views Answered

হিন্দুরা যদি মুসলমানদের ইবাদতে বিঘ্ন সৃষ্টি না করে তাহলে মন্দির এবং মসজিদ পাশাপাশি থাকা অস্বাভাবিক কিছু নয়।


পবিত্র কুরআনে এসেছে, যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমুহে তাঁর নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজাড় করতে চেষ্টা করে, তার চাইতে বড় যালেম আর কে?

তারা জমিনে ফাসাদ করে বেড়ায় , কিন্তু আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ  করেন না। (সূরা আল-মায়িদাহঃ ৬৪)

এজন্য আল্লাহ তাআলা জিহাদ এবং কেতালের মাধ্যমে এসব লোকের সৃষ্ট যাবতীয় অনাচার দূর করতে নির্দেশ দিয়েছেন।
2924 views Answered

ইসলাম ধর্মে এ ধরনের সম্প্রীতির বন্ধন সমর্থন করে না। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। এখানে একনিষ্ঠভাবে নিভৃতে আল্লাহর তাআলারই ইবাদত করা হয়। পক্ষান্তরে মন্দির সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়। তাদের উপসনার সরঞ্জামাদির মধ্যে অন্যতম হলো বাদ্যযন্ত্র, গান-বাজনা ইত্যাদি। এমতাবস্থায় যদি দুইটা বিপরীতমুখী ইবাদতখানা একই সাথে একই স্থানে নির্মাণ করা হয়, তাহলে দ্বিতীয় পক্ষের কোন সমস্যা না হলেও প্রথম পক্ষের ইবাদতে একনিষ্ঠতা সম্ভব নয়। এমনকি তাতে যদি প্রথম পক্ষ তথা মসজিদে ইবাদতকারীগণ তাদের কিছু বলতে যায়, তাহলে সেটা ধীরে ঝগড়ার দিকে মোড় নেয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আবার এতে আল্লাহ তাআলার ঘরের পবিত্রতা রক্ষা হয় না, যেটা ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মসজিদের সামনে দিয়ে মূর্তি ইত্যাদি বহন করে নেয়াও তো মসজিদের সাথে বেয়াদবি করার নামান্তর। অতএব এহেন পরিস্থিতিতে একই স্থানে এমনকি এতটুকু নিকটে যেখান থেকে মন্দিরের গীতাপাঠ বা বাদ্যের আওয়াজ মসজিদে পৌঁছে সেখানে মসজিদ ও মন্দির নির্মাণ করা বিলকুল ঠিক হয়নি।

2924 views Answered

Related Questions

Next steps