বাংলা , বিজ্ঞান , গণিত , ইংরেজি ও ইসলাম ধর্মে ৮০+ পেতে হলে কি ধরনের উপায় অবলম্বন করা উচিত?
1 Answers
বাংলা এবং ইসলাম ধর্মে এটি খুবই সহজ। প্রথমত সৃজনশীল লেখার কাঠামো সঠিকভাবে জানতে হবে এবং লেখার অনুশীলন থাকতে হবে। আর বইটি খুবই ভালোভাবে আয়ত্ত্বে রাখতে হবে। বহুনির্বাচনীতে পূর্ণ নম্বর পাওয়ার লক্ষ্য থাকলে এবং তা হলে ৮০+ পাওয়া নিশ্চিত হয়ে যাবে। বিজ্ঞান এবং গণিতের জন্য প্রতিটি বিষয় বোঝা থাকতে হবে। মুখস্থ নয়, প্রতিটি বিষয়ে গভীরভাবে জ্ঞান থাকতে হবে। আর প্রচুর অনুশীলন করতে হবে। এক্ষেত্রেও বহুনির্বাচনীতে পূর্ণ নম্বর পাবার লক্ষ্য থাকতে হবে এবং রিটেনে ভালো মার্কের জন্য প্রচুর পড়তে হবে। গণিতে মোটামুটি পূর্ণ নম্বর পাওয়া ই আশা করা উচিৎ। ইংরেজিতে গ্রামাটিকাল এবং ভকাবুলারির জ্ঞান খুব ভালো থাকলে আর কিছুর প্রয়োজন হয় না। মোটামুটি রিটেনের সামান্য প্রস্তুতি নিলেই ৮০+ আশা করা যায়। তবে গ্রামাটিকাল এবং ভকাবুলারির জ্ঞান সমৃদ্ধ না থাকলে কোনোভাবেই সম্ভব নয়। প্রতিটি বিষয়েই গুরুত্ব অনুসারে যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। আর পরিশ্রমের কোনো ঘাটতি রাখা যাবে না। তাহলে ৮০+ সহজেই আশা করা যাবে।