2 Answers
হ্যা সাজেকে গাড়ি পার্ক করার জন্য নিদিষ্ট স্হান আছে। ঐ খানেই পার্ক করতে হবে।এবং গাড়ি নিয়ে যেতা পারবেন
প্রাইভেট গাড়ি নিয়ে যেতে কোনো সমস্যা নেই। অনায়াসেই প্রাইভেট গাড়ি নিয়ে উঠে যেতে পারবেন। আমি নিজেই গিয়েছি। তবে অবশ্যই দক্ষ ড্রাইভার সাথে নিতে হবে, কাঁচা ড্রাইভারকে নিয়ে উঠতে গেলে বিপদে পড়বেন। তবে হাইস গাড়ি নিয়ে উঠতে গেলে সামান্য সমস্যা হতে পারে। কারণ হাইস গাড়ির সাইজ রাস্তার অবস্থার তুলনায় একটু বেশি বড় হয়ে যাবে। সাজেকে উঠার রাস্তা প্রচণ্ড উঁচু-নিচু এবং আঁকা বাঁকা। এক্ষেত্রে বেশি ওজনের, বড় সাইজের গাড়ি নিয়ে ওঠাটা বেশ রিস্কেরই বলা চলে। যদি স্বাভাবিকভাবে কাউকে মতামত হিসেবে জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি মানা করব। কারণ হাইস গাড়ি নিয়ে ঐখানে চলাচল করে এমন ড্রাইভারদেরও সমস্যা হতে পারে, আর নতুন নতুন ড্রাইভারদের জন্য এটি বেশ জটিলতা তৈরি করবে। তারপরও যদি হাইস গাড়ি নিয়ে যেতে চান, যেতে পারেন। তবে ড্রাইভার দক্ষ নিবেন এবং তাকে সবসময় হর্ন দিতে থাকতে বলবেন। আর বিশেষভাবে বলব যেন কোনো গাড়ি আশেপাশে নিয়ে তারপরেই এগোবেন। কোনো থামানোর সংকেতে গাড়ি থামাবেন না। বাচ্চাদের চকলেট দেবার জন্যও থামাবেন না, ছুড়ে মারবেন। দক্ষ ড্রাইভার থাকলে ইনশাল্লাহ উঠে যেতে অয়ারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy