আমার লিংগের আশেপাশে চুল্কানি হচ্ছে এবং জায়গাটা ফুলে যাচ্ছে। কি করলে এর থেকে রক্ষা পাবো?
3 Answers
প্রথমে আপনি গোসলের সময় তরল ডেটল পানিতে মিশিয়ে নিয়মিত গোসল করুন । জায়গাটা পরিষ্কার রাখবেন । চুলকাবেন না । তারপরও ভালো না হলে একজন মেডিসিন বা চর্ম বিশেষজ্ঞ ডাক্তার দেখানো উচিৎ । তবে ডাক্তারের পরামর্শ নিয়ে পেভিসোন মলম টা লাগাতে পারেন ।
এর জন্য আপনি ফাংগিসন ক্রিম ব্যাবহার করতে পারেন।আর লজ্জা না করে ডা: কে সব খুলে বলুন। আপনি জামনিম এর পাতা শুকিয়ে গুড়ো করে, প্রতিদিন এক চামচ করে এক গ্লাস পানি তে মিশিয়ে খাবেন।
সীডার ভিনিগারঃ গরম জলের সাথে ২ টেবিল চামচ সীডার ভিনিগার মিশিয়ে যৌনাঙ্গ ভালভাবে ধুয়ে ফেলতে হবে। পুরুষদের যৌনাঙ্গের চুলকানি থেকে নিস্তার পেতে সপ্তাহে দুইবার এই মিশ্রণের ব্যবহার করতে হবে। ঠান্ডা ঠান্ডা বরফঃ চুলকানি থেকে তাৎক্ষনিক রেহাই এর জন্য বরফ বা বরফ-ঠান্ডা জলের সেঁক দিতে হবে। রাতের বেলা যখন এই চুলকানির তীব্রতা খুব বৃদ্ধি পায় তখন এই প্রতিকারটি খুবই কার্যকারী। নারী ও পুরুষ উভয়েরই ক্ষেত্রে এটি একটি দ্রুত প্রতিকার। নুন জলে স্নানের বিস্ময়কর ফলঃ স্নানের জলে বা বাথ-টাবে ৪ টেবিল চামচ নুন মিশিয়ে নিতে হবে। ওই জলে কমপক্ষে আধা ঘন্টা নিজেকে ভিজিয়ে রেখে বসে থাকতে হবে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নোনা জল সংক্রমণকারী ব্যাকটেরিয়াগুলিকে বিনাশ করতে সক্ষম। এটিও যৌনাঙ্গের চুলকানি প্রতিরোধের একটি ঘরোয়া প্রতিকার। এক টাব জলে তুলসী পাতাঃ টাবের জলে তুলসী পাতা দিন। আধা ঘন্টা পরে নিজেকে ওই জলে ভিজিয়ে নিন। তুলসীপাতায় উপস্থিত বৈশিষ্ঠগুলি, ক্রমবর্ধনশীল ব্যাকটেরিয়ার সাথে লড়ে। এই যৌনাঙ্গে চুলকানির প্রতিকারটি, নারী পুরুষ উভয়েই ব্যবহার করে দেখতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy