পিরিয়ডের পর কোমর ব্যথা বন্ধ না হওয়ার কারণ?
আমার স্ত্রী গত ২১/০৯/১৮ ইং তারিখ পিরিয়ড হয় এবং এই প্রথম অস্বাভিক যন্ত্রনায় কাতরাতে থাকে। আমি বাধ্য হয়ে ওকে লোকাল মেডিকলে ভর্তি করাই যেখানে ওকে সেলাইন ও ব্যথা নাশক ইন্জেকশান দেওয়া হয়। কিন্তু ঐ একই দিনে অনেক বার ব্যথা ওঠে এবং ব্যথার টিকা, সাবজেটর দেওয়া হয়। এবং একই দিনে ওর আল্ট্রা সনোগ্রাফি করা হয় কিন্তু রিপোর্ট ভাল।
দ্বিতীয় দিন আমি ডাক্তার পরিবর্তন করি কিন্তু ফলাফল শূন্য।
এখন (০৪/১০/১৮) আমার স্ত্রীর পিরিয়ড বন্ধ কিন্তু দিনে প্রায় ২ থেকে ৩ বার খুব ব্যথা উঠে এবং প্রায় ২০/৩০ মিনিট ব্যথা থাকে এবং এমনি এমনি চলে যায়।
দয়া করে এর সমাধান কি, জানালে উপকৃত হব।
উল্লেখ্য আমার স্ত্রী থায়রডের সমস্যা আছে, পিরিয়ড ২ মাস পর পর হয়, আগের মাসের পিরিয়ড প্রায় ২১ দিন ছিল এবং ডাক্তার পিরিয়ড রিগুলার হবার জন্য রোজেন ২০ দেয় এবং ১ মাসের মাথায় পিরিয়ড হয়, আমাদের বিয়ের পর (বিয়ে হয়েছে প্রায় ১.৫ বছর) প্রথম বাচ্ছা অপ্রত্যাশিত ভাবে নষ্ট হয়ে যায় (২ মাস ছিল)।
ধন্যবাদ
1 Answers
একজন হসপিটালের কোন গাইনী ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। যদি কোন সমস্যা হয় তাহলে তারা নির্ণয় করবেন। আপনার স্ত্রীর কন্ডিশন ইমারজেন্সী। তাই দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যত দ্রুত সম্ভব পরামর্শ গ্রহণ করুন। আশা করি দ্রুত সুস্থ হয়ে হয়ে যাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy