পিরিয়ডের পর কোমর ব্যথা, যেইটা এখন ও বন্ধ হচ্ছে না?
আমার স্ত্রী গত ২১/০৯/১৮ ইং তারিখ পিরিয়ড হয় এবং এই প্রথম অস্বাভিক যন্ত্রনায় কাতরাতে থাকে। আমি বাধ্য হয়ে ওকে লোকাল মেডিকলে ভর্তি করাই যেখানে ওকে সেলাইন ও ব্যথা নাশক ইন্জেকশান দেওয়া হয়। কিন্তু ঐ একই দিনে অনেক বার ব্যথা ওঠে এবং ব্যথার টিকা, সাবজেটর দেওয়া হয়। এবং একই দিনে ওর আল্ট্রা সনোগ্রাফি করা হয় কিন্তু রিপোর্ট ভাল।
দ্বিতীয় দিন আমি ডাক্তার পরিবর্তন করি কিন্তু ফলাফল শূন্য।
এখন (০৪/১০/১৮) আমার স্ত্রীর পিরিয়ড বন্ধ কিন্তু দিনে প্রায় ২ থেকে ৩ বার খুব ব্যথা উঠে এবং প্রায় ২০/৩০ মিনিট ব্যথা থাকে এবং এমনি এমনি চলে যায়।
দয়া করে এর সমাধান কি, জানালে উপকৃত হব।
উল্লেখ্য আমার স্ত্রী থায়রডের সমস্যা আছে, পিরিয়ড ২ মাস পর পর হয়, আগের মাসের পিরিয়ড প্রায় ২১ দিন ছিল এবং ডাক্তার পিরিয়ড রিগুলার হবার জন্য রোজেন ২০ দেয় এবং ১ মাসের মাথায় পিরিয়ড হয়, আমাদের বিয়ের পর (বিয়ে হয়েছে প্রায় ১.৫ বছর) প্রথম বাচ্ছা অপ্রত্যাশিত ভাবে নষ্ট হয়ে যায় (২ মাস ছিল)।
ধন্যবাদ
2742 views
3 Answers
এটা অনেক বড় সমস্যা, যা এখানে বলে সমাধান দেওয়ার মতো না। আপনি ভালো কোনো গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করেন।
2742 views
Answered
সমাধান হিসাবে সাধারণ ডাক্তার না দেখিয়ে একজন গাইনি ডাক্তার দেখান ও আগের সকল কথা খুলে বলুন । আর হালকা সেঁক দিলে ব্যথা কিছুটা কমবে ।
2742 views
Answered
আপনি বড় কোনো প্রাইভেট হসপিটালের গাইনী ডাক্তার দেখান! কোনো রোগ থাকলে ডাক্তারই তা ধরতে পারবে।তাছাড়া আপনার স্ত্রীর ইমারজেন্সী কনডিশন তাই দ্রুত ডাক্তার দেখান!আপনি চাইলে একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে পারেন!
2742 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy