7 Answers
জ্বি ক্ষতি হয় কারন একজন মানুষ ইচ্ছাকৃতভাবে যখন ঘুমাতে চান তখন তার মস্তিষ্কের বিপরিত ঘটনা ঘটে চলন্ত মস্তিষ্ক দিনের বেলা ঘুমানোর ফলে বাধাগ্রস্ত হয় এবং ঘুম থেকে জাগলে শরীর দূর্বল লাগে । তবে অনেকে বলে দিনে ঘুম স্বাস্থ্যের জন্য ভালো এটা ভুল ধারনা ।
দুপুরে ঘুমালে শরীরের ক্ষতি হতে পারে।কেননা দুপুরে ঘুমালে শরীরে রক্ত সর্বত্র পৌছাতে পারে না।তাছাড়া খাবার হজমে বিঘ্ন ঘটায়।রাতে দেরতি ঘুম আসে।ঘুম অনিয়মিত হতে পারে।তবে দুপুরে খাবার আধাঘন্টা পর বিশ্রাম নিলে তা শরীরের জন্য উপকারী।
কেউ যদি রাতে পর্যাপ্ত ঘুমানোর সুযোগ না পায় তাহলে সে দুপুরে ঘুমাতে পারে। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে দুপুরে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে শরীরে বিভিন্ন রোগ হওয়ার আশঙ্কা থাকে। তাই সামান্য বিশ্রাম নেয়াই উত্তম।
যৌবন কালে দিনের বেলা ঘুমানো ঠিক না, এতে শরীরের ক্ষতি হয় । আর শীতকালে তো দিনের বেলাই ঘুমানো একেবারেই অনুচিৎ । তবে গরমকালে দিনে একটু ঘুমানো যায়, যদি রত্রিতে পর্যাপ্ত পরিমান ঘুম না হয় ।
বিশেষজ্ঞদের মতে দুপুরে খানিকটা সময় ঘুমানো শরীরের জন্য ভালো। বিশেষ করে হার্ট-এর জন্য দুপুরের স্বল্পসময়ের ঘুম খুবই উপকারি।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে দুপুরের ঘুম আমাদের স্বাস্থ্যে জন্য কখনই ভালো না বরং তা ঝুঁকিপূর্ণ। আয়ু কমে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের সম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দুপুরে খাওয়ার পর ঘুম হলো মানুষের আয়ু কমে যাওয়ার কারণ। গবেষণার ফলাফলে বলা হয়েছে, মধ্যবয়সী এবং বৃদ্ধদের দিনের ঘুম মৃত্যুর ঝুঁকি বাড়ায়। ওই ঘুম মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় বেশি করে। ওই গবেষণায় দেখা গিয়েছে, ৪০-৬৫ বছরের মানুষ যারা দিনে একদমই ঘুমান না তাদের আয়ু অনেক বেশি। ওই গবেষণাদলের প্রধান গবেষক ইউ লেং বলেন, ‘দিনে ঘুমের অভ্যাস শ্বাস সম্পর্কিত নানা রোগের সৃষ্টি করে। বিশেষ করে দিনের ঘুমের কারণে ক্ষতিগ্রস্ত হন ৬৫ বছর বা তার চেয়ে একটু কম বয়সী মানুষরা।’ ইংল্যান্ডের ১৬ হাজার মানুষের ওপর ১৩ বছর ধরে ওই গবেষণা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইউ লেং। ৪০-৭৯ বছর বয়স্কদের মধ্যে যারা প্রতিদিন দিনে এক ঘণ্টার কম সময় ঘুমান তাদের আয়ু ১৪ শতাংশই ওই গবেষণা চলাকালীন ১৩ বছরের মধ্যে মারা গেছেন। আর যারা প্রতিদিন এক ঘণ্টা বা তার বেশি সময় ঘুমান তাদের ৩২ শতাংশই আরও কম সময়ের মধ্যেই দেহত্যাগ করেছেন। গবেষকরা বলেছেন, আরো যেসব বিষয় মানুষকে আরো বেশি করে মৃত্যুর দিকে ঠেলে দেয় তা হলো ধুমপান, ক্যান্সার, ডায়াবেটিস, অ্যাজমা প্রভৃতি। হঠাৎ মৃত্যু : আগে বলা হতো দুপুরে ঘুমের অভ্যাস ভালো। কারণ দুপুরের ঘুম স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে চমৎকার কাজ করে। কিন্তু গবেষকরা বলছেন ভিন্ন কথা। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিজ্ঞানী জানান, দিনে এক ঘণ্টা বা তার বেশি সময় ঘুমের অভ্যেস রয়েছে যাদের অন্যদের থেকে তাদের হঠাৎ মৃত্যুর সম্ভাবনা প্রায় দ্বিগুণ। তবে এ মৃত্যুর ঝুঁকি সাধারণত ৪০ বছরের পর দেখা যায়। তারা জানান, দিবানিদ্রার ফলে প্রাণঘাতী অসুখের সম্ভাবনা থেকেই এটা হয়। আর তা হল শ্বাস- প্রশ্বাসের সমস্যা। দীর্ঘ ১৩ বছর ধরে ১৬ হাজারেরও বেশি মানুষের ওপর সমীক্ষা চালিয়ে এ তথ্য দেন গবেষকরা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy